ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

মদ খেয়ে শ্রেণিকক্ষে ঘুমাচ্ছেন শিক্ষক

বাঙালী কণ্ঠ নিউজঃ প্রতিদিনের ন্যয় স্কুলে এসেছিলেন অজয়দান মিঞ্জ। পড়ানোর জন্য শ্রেণিকক্ষেও ঢোকার পরেই ঘুমিয়ে পড়েন তিনি। অনেক ডাকাডাকি করে শিক্ষার্থীরা ঘুম ভাঙাতে ব্যর্থ হলে স্থানীয়রা এসে শিক্ষককে ডেকে তোলেন। মদ পান করে ক্লাসে এসে ঘুমানোর এমন ভিডিও এখন ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে অনুযায়ী ঘটনাটি ঘটেছে দেশটির ছত্তিশগড় প্রদেশের যশপুর জেলায়। জেলার তুরাংখর প্রাথমিক বিদ্যালয়ের অভিযুক্ত ওই শিক্ষকের নাম অজয়দান মিঞ্জ।

শুধু হাসি-ঠাট্টা নয় তার সমালোচনা করছেন ভারতীয়রা। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ক্লাসে ঢোকার পরপরই ঘুমিয়ে পড়েন ওই শিক্ষক। ক্লাসের ছাত্রছাত্রীরা অনেক ডাকাডাকি করলেও তাতে টের পাচ্ছেন না তিনি। অবশেষে স্থানীয় লোকজন এসে ডাকাডাকি করতেই চমকে যান।

এদিকে শিক্ষক ঘুম ভাঙার পর তার বিরুদ্ধে ওঠা মদ পানের অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেন। ঘটনাটি নিয়ে জেলা শিক্ষা কর্মকর্তা বলরাম ধ্রুব বলেন, ‘ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত প্রতিবেদনে পেলেই তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

মদ খেয়ে শ্রেণিকক্ষে ঘুমাচ্ছেন শিক্ষক

আপডেট টাইম : ০৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯