ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

কাশ্মীরে ‘আর্মি’ ধোনির বুট পালিশের ছবি ভাইরাল

বাঙালী কণ্ঠ নিউজঃ সদ্য প্রকাশ্যে এসেছে মহেন্দ্র সিং ধোনির একটি গান গাওয়ার ভিডিও। ২২ গজের বাইরে ভারতের সাবেক অধিনায়ককে এভাবে দেখে মুগ্ধ অগণিত ভক্ত-সমর্থক। এর মধ্যে সেনার বেশে ভলিবল খেলে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এবার আর ১০ জন সেনার মতো বুট পালিশ করতে দেখা গেল তাকে। ইতিমধ্যে সেই ছবি ভাইরাল হয়ে গেছে। ক্যাপ্টেন কুলের একাগ্রচিত্তে বুট পালিশের ছবি দেখে মুগ্ধ সবাই।

ওয়েস্ট ইন্ডিজে খেলা নিয়ে ব্যস্ত ভারতীয় দল। আর হাজার হাজার মাইল দূরে কাশ্মীরের সেনা ছাউনিতে সময় কাটাচ্ছেন ধোনি। সেনাদের মতোই প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। টহল দিচ্ছেন সীমান্তে, গান গাইছেন এবং সহকর্মীদের সঙ্গে ভলিবল খেলছেন।

তবে আলাদাভাবে নজর কেড়েছে ধোনির বুট পালিশের ছবি। অনেকে বলছেন, এটিই মাহি। সবাই তার সরলতার জন্যই তাকে ভালোবাসেন। কেউ লিখেছেন, ভারতীয় হিসেবে গর্বিত। আপনার মতো আরও অ্যাথলেট আমাদের চাই।

অনেকে লিখেছেন, সত্যি মাহিকে দেখে তরুণ প্রজন্মের অনেকেই সেনা পেশার প্রতি আকৃষ্ট হবে। একজন রোল মডেল হিসেবে এটিই করা উচিত। আবার একজন লিখেছেন, আপনি একজন কিংবদন্তি। তবু আপনার পা সবসময় মাটিতে থাকে। সব অধিনায়কের তার কাছ থেকে শেখা উচিত।

গেল ৩১ জুলাই থেকে ভূস্বর্গে সেনার কর্তব্য পালন করছেন ধোনি। ক্রিকেট থেকে বিরতি নিয়ে আপাতত দেশসেবায় নিয়োজিত করেছেন নিজেকে। প্রশিক্ষণ চলবে ১৫ আগস্ট পর্যন্ত।

ভিক্টর ফোর্সের অংশ হিসেবে দক্ষিণ কাশ্মীরে এক ইউনিটে অন্য সেনাদের সঙ্গে টহল দিচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল ধোনি। ১০৬ টিএ প্যারা ব্যাটালিয়নের সেনাদের সঙ্গে রয়েছেন তিনি। উপত্যকায় দায়িত্ব পালনে সেনারাও উৎসাহিত হচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

কাশ্মীরে ‘আর্মি’ ধোনির বুট পালিশের ছবি ভাইরাল

আপডেট টাইম : ০৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০১৯