ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাবনা ও মাদারিপুরে আরো দুইজনের মৃত্যু

বাঙালী কণ্ঠ নিউজঃ ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সংখ্যা কিছুটা কমলেও থেমে নেই মৃত্যু। মঙ্গলবার রাত থেকে এ পর্যন্ত প্রাণঘাতি এই রোগে পাবনা ও মাদারিপুরে আরো দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাবনা প্রতিনিধি জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুছাব্বির হোসেন মাহফুজ (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি পাবনা সদর উপজেলার চক রামানন্দপুর গ্রামের মৃত. গোলাম মোস্তফার ছেলে।

পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রঞ্জন কুমার দত্ত জানান, মঙ্গলবার দুপুর তিনটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। মাহফুজের ডেঙ্গু জ্বরে পাশাপাশি অন্যান্য কিছু সমস্যা ছিল।

মাদারীপুর প্রতিনিধি জানান, শিবচরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাজী আবদুল মজিদ (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ নিয়ে মাদারীপুরে এখন পর্যন্ত ছয়জন ডেঙ্গুতে রোগী মারা গেলেন।

মজিদের ছেলে এসএম জাহাঙ্গীর হোসেন বলেন, বাবাকে গত সপ্তাহে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিত্সা করিয়েছি। তার শরীরের প্লাটিলেট ২০ হাজার ছিল। মঙ্গলবার সন্ধ্যার দিকে ঢাকা থেকে তাকে শিবচরে আনা হয়। ভোরে তিনি মারা যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাবনা ও মাদারিপুরে আরো দুইজনের মৃত্যু

আপডেট টাইম : ০৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০১৯