ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

বিশ্বকাপ বাছাই খেলতে আজ স্কটল্যান্ড যাচ্ছে মেয়েরা

বাঙালী কণ্ঠ নিউজঃ বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে আজ স্কটল্যান্ডে যাচ্ছে নারী ক্রিকেট দল। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় ঢাকা থেকে আকাশে উড়বে বিমান। দলের নির্ভরযোগ্য রুমানা আহমেদকে ছাড়াই খেলতে যেতে হচ্ছে বাংলাদেশ নারী দলকে। হাঁটুর ইনজুরির কারণে আগেই দল থেকে ছিটকে পড়েছেন তিনি।

রুমানা আহমেদকে বাদ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্বের জন্য দল ঘোষণা করেছিল বিসিবি। অভিজ্ঞ অলরাউন্ডার সালমা খাতুনের নেতৃত্বে স্কটল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে খেলতে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সে জন্য ১৪ সদস্যের মূল স্কোয়াড এবং তিনজন খেলোয়াড়কে স্ট্যান্ডবাই রেখেছে বিসিবি।

সবশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, রানারআপ ছিল আয়ারল্যান্ড। আসন্ন বিশ্বকাপের বাছাইপর্বের প্রথমদিন ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে এ দুই দলই। বাছাইপর্বের স্বাগতিক দেশ স্কটল্যান্ড।

আগামী ৩১ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে মাঠে গড়াবে এ বাছাইপর্বটি। যেখান থেকে শীর্ষ দুই দল সুযোগ পাবে ২০২০ সালে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে। এ বাছাইপর্বের প্রথম দিনে বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি।

বাংলাদেশ ও আয়ারল্যান্ড ছাড়াও বাছাইপর্বের অন্য ছয় দল হলো থাইল্যান্ড, স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, নেদারল্যান্ডস ও নামিবিয়া। উদ্বোধনী দিনে বাংলাদেশ-আয়ারল্যান্ডের পাশাপাশি মাঠে নামবে বাকি ছয় দলও। মূল বাছাইপর্ব শুরুর আগে ২৯ আগস্ট প্রস্তুতি ম্যাচ খেলবে সব দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ নারী দল

সালমা খাতুন (অধিনায়ক), মুর্শিদা খাতুন হ্যাপি, জাহানারা আলম, ফারজানা হক, নাহিদা আকতার, সোবহানা মোস্তারি, সানজিদা ইসলাম, রিতু মণি, খাদিজা-তুল-কুবরা, আয়েশা রহমান, ফাহিমা খাতুন, শায়লা শারমিন, নিগার সুলতানা ও শামীমা সুলতানা।

স্ট্যান্ড বাই: শারমিন আকতার সুপ্তা, সুরাইয়া আজমিন ও লতা মন্ডল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

বিশ্বকাপ বাছাই খেলতে আজ স্কটল্যান্ড যাচ্ছে মেয়েরা

আপডেট টাইম : ০৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০১৯