ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

ঈদে নয় বৈশাখে বুবলী

গতবার ঈদে শবনম বুবলী অভিনীত ‘বসগিরি’ ও ‘শুটার’ নামে দুটি ছবি দর্শকরা দেখতে পেলেও আসছে রোজার ঈদে তার কোনো ছবি থাকছে না। তবে এই সংবাদে হতাশ হওয়ার কিছু নেই। বর্তমানে এই অভিনেত্রী শাহাদাৎ হোসেন লিটনের পরিচালনায় ‘অহংকার’ ছবির কাজ করছেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন শাকিব খান। ছবিটি এবারের বৈশাখে মুক্তি পাবে বলে জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি মানবজমিনকে বলেন, ‘অহংকার’ ছবিতে দর্শক ভিন্ন এক বুবলীকে দেখতে পাবেন। আর মাত্র একদিন শুটিং হলেই ‘অহংকার’ শেষ হয়ে যাবে। দু’তিন দিনের মধ্যে ডাবিংও শেষ হবে। এর আগে আমাকে দর্শক ‘বসগিরি’ এবং ‘শুটার’ চলচ্চিত্রে যেমন দেখেছেন তার ঠিক উল্টো দেখবেন ‘অহংকার’-এ। বেশ নতুনত্ব এবং ভিন্নতা আছে এই চলচ্চিত্রে আমার অভিনীত মায়া চরিত্রটিতে। আমি নিজেই অভিনয় করে তৃপ্ত। কৃতজ্ঞ চলচ্চিত্রটির পরিচালক লিটন ভাইসহ পুরো ইউনিটের কাছে। একটি গোছানো ইউনিটের সঙ্গে কাজ করেছি। তাই বেশ আরামের মধ্যদিয়েই ভালোভাবে কাজ শেষ করতে পারছি। ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। বুবলী আরো জানান, ‘অহংকার’ চলচ্চিত্রে তারই বড়বোন নাজনীন মিমির গাওয়া দুটি গান থাকছে। দুটি গানেই লিপসিং করেছেন তিনি। এই বিষয়টিও তার জন্য অনেক আনন্দের। এবারের রোজার ঈদে বুবলী অভিনীত কোনো ছবি না থাকলেও কোরবানি ঈদে শাকিবের বিপরীতে তাকে দর্শক ‘বসগিরি টু’ ছবিতে দেখতে পাবেন। তবে সবকিছু নির্ভর করছে শাকিব খানের শিডিউলের উপর। শাকিব খান ও অপু বিশ্বাস কালাম কায়সারের ‘মা’ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর কাউকে কিছু না বলেই অপু আড়ালে চলে যান। পরে পরিচালক অপুর জায়গায় বুবলীকে চুক্তিবদ্ধ করান। তবে এ ছবিটিও আশার মুখ দেখছে না। নতুন করে শিডিউল নেয়ার পরও আজ পর্যন্ত শুরু হয়নি এ ছবির কাজ। তাই আপাতত বুবলীকে ‘অহংকার’ ছবির ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। এ ছবির পরিচালক শাহাদাৎ হোসেন লিটন বুবলীর বিষয়ে বলেন, তিনি মেধাবী একজন অভিনেত্রী। এ ছবিতে ভিন্ন দুটি রূপে দর্শক তাকে দেখতে পাবেন। আর প্রতিটি দৃশ্যে বেশ সাবলীলভাবে তিনি অভিনয় করেছেন। আমার বিশ্বাস, বৈশাখে প্রেক্ষাগৃহে এ ছবিটি দর্শক বেশ উপভোগ করবেন। ‘অহংকার’ ছবিতে শাকিব খান ও বুবলীর পাশাপাশি অভিনয় করেছেন তমা মির্জা। এদিকে সাম্প্রতিক সময়ে কোনো নায়িকার গান এককোটি ভিউয়ার্স ইউটিউবে দেখেছেন, এমন ঘটেনি। নতুন নায়িকা হিসেবে নিজের অভিনীত প্রথম চলচ্চিত্রের একটি গান এক কোটি ভিউয়ার্স দেখা, সত্যিই নায়িকার জন্য সৌভাগ্যের বিষয়। বুবলী অভিনীত শামীম আহমেদ রনী পরিচালিত ‘বসগিরি’ চলচ্চিত্রের ‘দিল দিল’ গানটি এরইমধ্যে এককোটি ভিউয়ার্স
দেখেছেন। এতে পারফর্ম করেছেন শাকিব খান ও বুবলী। বিষয়টি নিয়ে দারুণভাবে উচ্ছ্বসিত ও গর্বিত বুবলী। অনেকেই তাকে কোটি পেরুনো নায়িকা বলেও আখ্যায়িত করছেন। মনে মনে বিষয়টি নিয়ে বেশ পুলকিত বুবলী।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

ঈদে নয় বৈশাখে বুবলী

আপডেট টাইম : ০৬:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০১৭