ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

জাতিসংঘের সদর দপ্তরে জাতীয় শোক দিবস পালিত

বাঙালী কণ্ঠ নিউজঃ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্কে যথাযথ ভাবগাম্ভীর্যে জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে জাতীয় শোক দিবসের কর্মসুচি পালন করা হয়। কনসাল জেনারেল মিজ্ সাদিয়া ফয়জুননেসা কর্তৃক জাতীয় পতাকা অর্ধনমিতকরনের মাধ্যমেজাতীয় শোক দিবসের প্রথম পর্বের কর্মসূচী শুরু হয়।

তিনি কনস্যুলেটের সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। জাতির পিতা, তাঁর পরিবারের শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

কনসাল জেনারেল মিজ্ সাদিয়া ফয়জুননেসাজাতির পিতার বর্ণাঢ্য জীবন সম্পর্কে আলোচনা করেন এবং তাঁর স্বপ্নের ‘সোনার বাংলা’ বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন-“ডিজিটাল বাংলাদেশ”,“ভিশন-২০২১” এবং “ভিশন-২০৪১” বাস্তবায়নের লক্ষ্যেও সবাইকে সম্মিলিতভাবে কাজ করার উদাত্ত আহবান জানান।

বিশেষতঃ তিনি কনস্যুলেটের সার্বক্ষণিক (২৪/৭) সেবার মান আরো উন্নত করার লক্ষ্যে সুদৃঢ়ভাবে কাজ করার জন্য কনস্যুলেটের সকল কর্মকর্তা/কর্মচারীদের তাগিদ দেন। এছাড়াও কনসাল জেনারেল ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও ২০২১ সালে আমাদের মহান স্বাধীনতার সুর্বর্ণজয়ন্তী উদযাপনে নিউইয়র্ক এবং এর পার্শ্ববর্তী অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশী-আমেরিকান কমিউনিটিকে সাথে নিয়ে তাৎপর্যপূর্ণ এই বর্ষদু’টি সক্রিয়ভাবে পালনের প্রস্তুতি নিতে আহবান জানান।

আলোচনায় অংশগ্রহণ করেন কাউন্সেলর মিজ্ আয়েশা হক, কাউন্সেলর ও দূতালয় প্রধান চৌধুরী সুলতানা পারভীন, প্রথম সচিব জনাব মোঃ শামীম হোসেন এবং কনস্যুলার সহকারী জনাব মোঃ আকিব হাসান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরিবারের অন্যান্য শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ও দেশের অব্যাহত সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন প্রথম সচিব জনাব মোঃ শামীম হোসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

জাতিসংঘের সদর দপ্তরে জাতীয় শোক দিবস পালিত

আপডেট টাইম : ০৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০১৯