ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

ইসরায়েলে নিষিদ্ধ মার্কিন কংগ্রেসের দুই মুসলিম নারী

বাঙালী কণ্ঠ নিউজঃ মার্কিন কংগ্রেসের দুই মুসলিম নারী সদস্যের ইসরায়েল সফরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর ইসরায়েল এ নিষেধাজ্ঞা জারি করে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে।

তারা হলেন- ইলহান ওমর ও রাশিদা তালিব। আগামী রবিবার (১৮ আগস্ট) তাদের ইসরায়েল যাওয়ার কথা ছিল। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমের এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, এই দুই কংগ্রেস সদস্যকে ইসরায়েল সফরের অনুমতি দেয়া হলেও তা হবে ইসরায়েলের দুর্বলতা। তারা ইসরায়েল ও ইহুদিদের ঘৃণা করে। কোনোভাবেই তাদের মানসিকতার পরিবর্তন ঘটানো যাবে না।

সোমালীয় বংশোদ্ভূত ইলহান ওমর এবং ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিব প্রকাশ্যেই প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসীবিরোধী এবং মুসলিমবিরোধী নীতির কঠোর সমালোচনা করে থাকেন।

ইলহান মিনেসোটা ও রাশিদা মিশিগান অঙ্গরাজ্য থেকে কংগ্রেস সদস্য নির্বাচিত হন। তারা দুইজনই অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম সফরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, এই দুই কংগ্রেস সদস্যের কাজই কেবল ইসরায়েলের ক্ষতি করা এবং ইসরায়েল বিরোধিতা উসকে দেয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

ইসরায়েলে নিষিদ্ধ মার্কিন কংগ্রেসের দুই মুসলিম নারী

আপডেট টাইম : ০৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০১৯