ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

আজ থেকে সারাদেশে বৃষ্টি কিছুটা কমতে পারে

বাঙালী কণ্ঠ নিউজঃ টানা পাঁচ দিন ধরে দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি হচ্ছে। গতকাল শনিবার খুলনায় ভারী বৃষ্টিতে শহরের বেশির ভাগ এলাকা তলিয়ে গেছে। চলতি বছরের মধ্যে এই শহরে এটাই সর্বোচ্চ বৃষ্টিপাত।

পটুয়াখালীর খেপুপাড়ায় ছিল দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত—২২১ মিলিমিটার, যা এই বছরের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। টানা এই বৃষ্টির পর আজ রোববার থেকে সারা দেশে বৃষ্টি কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের পূর্বাভাস, বৃষ্টি কমলেও আজ দেশের বেশির ভাগ এলাকায় মৃদু থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টি। সেই সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতেরও আশঙ্কা আছে। এভাবে টানা দুই–তিন দিন চলতে পারে। সামান্য বাড়তে পারে রাত ও দিনের তাপমাত্রা।

অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, দেশের ওপরে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় গত চার–পাঁচ দিন ধরে টানা বৃষ্টি হয়েছে। আজ থেকে বৃষ্টি কমতে শুরু করবে। আবার মাসের শেষের দিকে বৃষ্টি বাড়তে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

আজ থেকে সারাদেশে বৃষ্টি কিছুটা কমতে পারে

আপডেট টাইম : ০৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০১৯