ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিন দিনের সফরে ঢাকায় আসছেন সোমবার

বাঙালী কণ্ঠ নিউজঃ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর তিন দিনের সফরে সোমবার বাংলাদেশে আসছেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম বাংলাদেশ সফর। তার সফরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের সকল বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া আগামী অক্টোবরের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য নয়াদিল্লি সফর নিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করবেন বলে জানা গেছে।

সূত্র জানায়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের প্রথম সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয় গত জুনে তাজিকিস্তানে। ওই বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী মোমেন রোহিঙ্গা সংকট সমাধানে ভারতের সমর্থন ও সহযোগিতা কামনা করেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুই দেশের মধ্যকার সম্পর্ক আরো শক্তিশালী করার জন্যই বাংলাদেশ সফর করবেন জয়শঙ্কর। তার সফরে অবৈধ অভিবাসন ও অনুপ্রবেশ, কানেক্টিভিটি, রোহিঙ্গা সংকট এবং দীর্ঘদিনের অমীমাংসিত তিস্তাসহ সকল অভিন্ন নদীর পানির বণ্টন নিয়ে আলোচনা করতে পারেন। আগামী ২১ আগস্ট নয়াদিল্লি ফিরে যাবেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিন দিনের সফরে ঢাকায় আসছেন সোমবার

আপডেট টাইম : ০৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০১৯