ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

অবশেষে বিয়ের জন্য নায়িকা পাত্রী খুঁজে পেয়েছেন সালমান

বাঙালী কণ্ঠ নিউজঃ অবশেষে বিয়ের জন্য পাত্রী খুঁজে পেয়েছেন বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর খ্যাত সালমান খান। আর পাত্রী নিজেই এ কথা প্রকাশ করেছেন। তা পাত্রী কে জানেন? ‘বীর’ ও ‘যুবরাজ’ ছবিতে সালমানের সহ-অভিনেত্রী জেরিন খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন নায়িকা।

জি নিউজের খবর, সম্প্রতি এক সাক্ষাৎকারে জেরিন খানকে প্রশ্ন করা হয়েছিল সালমান, করণ সিং গ্রোভার ও গৌতম রোডের মধ্যে কাকে তিনি মারতে চান এবং কার সঙ্গে সম্পর্কে জড়াতে চান? আর কাকেই বা বিয়ে করতে চান?

উত্তরে জেরিন বলেন, ”আমি কাউকেই মারতে চাই না। আবার বিয়েতেও বিশ্বাস রাখি না। আমার মতে বিয়ে একটা স্বচ্ছ প্রতিষ্ঠান, তবে বর্তমান যুগে এসে এটা একটা ঠাট্টার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে করণ ও গৌতম দুজনেই যেহেতু বিবাহিত, তাই সালমানের সঙ্গেই সম্পর্কে জড়াতে চাই। সালমান সঙ্গে আমার বিয়ে হচ্ছে এমন গুজব ছড়াতেও আমার বেশ ইচ্ছে করে।”

প্রসঙ্গত, শেষবার জেরিন খানকে দেখা গিয়েছিল ‘আকসর ২’, ‘হেট স্টোরি ৩’ ও ‘১৯২১’ ছবিতে। তবে বক্স অফিসে এই দুটি ছবিই সেভাবে ছাপ ফেলতে পারেনি। শোনা যাচ্ছে, এবার তেলুগু ছবিতে অভিষেক হতে চলেছে নায়িকার।

সালমান খান এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন ‘দাবাং থ্রি’-এর শ্যুটিংয়ে। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে সঞ্জয়লীলা বানসালির ‘ইনশাল্লাহ’। এই ছবিতে তার বিপরীতে দেখা যাবে আলিয়া ভাটকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

অবশেষে বিয়ের জন্য নায়িকা পাত্রী খুঁজে পেয়েছেন সালমান

আপডেট টাইম : ১২:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০১৯