ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

শহিদুল আলমের মামলার তদন্ত স্থগিতের আদেশ বহাল আপিলে

বাঙালী কণ্ঠ নিউজঃ আলোকচিত্রী শহিদুল আলমের বিরুদ্ধে করা তথ্যপ্রযুক্তি আইনের মামলার তদন্ত কার্যক্রম স্থগিতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এছাড়াও আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে জারি করা রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শহিদুল আলমের পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ। সঙ্গে ছিলেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

এর আগে গত ১৪ মার্চ শহিদুল আলমের বিরুদ্ধে দায়ের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলার তদন্ত কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।

বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। পরে এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। গত ৪ এপ্রিল মামলার তদন্ত কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি। রিটে এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

এ ছাড়া মামলার তদন্ত কার্যক্রমও স্থগিত চাওয়া হয়। স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। বর্তমানে শহিদুল আলম এই মামলায় জামিনে রয়েছেন।

গত বছরের ৫ আগস্ট নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় শহিদুল আলমকে বাসা থেকে তুলে নেওয়ার পর ‘উস্কানিমূলক মিথ্যা’ প্রচারের অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

শহিদুল আলমের মামলার তদন্ত স্থগিতের আদেশ বহাল আপিলে

আপডেট টাইম : ১২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০১৯