ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

সেনাবাহিনী প্রস্তুত, শেষ বুলেটটি পর্যন্ত লড়বে পাকিস্তান

বাঙালী কণ্ঠ নিউজঃ জম্মু কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে পাকিস্তানের উত্তেজনা চলছে। আর এই প্রেক্ষাপটে কাশ্মীর বিষয়ক বিশেষ কমিটির সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরাইশি বলেন, সর্বোচ্চ পেশাদার সেনাবাহিনী সঙ্গে নিয়ে ভারতীয় খারাপ পরিকল্পনা মোকাবেলা করতে পাকিস্তানের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।

সঙ্গে থাকা দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর বলেন, ভারত অধিকৃত কাশ্মীরের জন্য পাকিস্তানের সেনাবাহিনী শেষ সৈনিক ও শেষ বুলেটটি পর্যন্ত লড়াই করে যাবে।

তিনি আরো বলেন, ভারতের উচিত আজাদ জম্মু ও কাশ্মীরের কথা ভুলে যাওয়া এবং অধিকৃত কাশ্মীরে অবৈধ দখলদারিত্বের অবসান ঘটানো। ভারতীয় যেকোনো হামলা থেকে দেশকে সুরক্ষা দিতে পাকিস্তানি সেনাবাহিনী প্রস্তুত।

এদিকে ভারত পরমাণু যুদ্ধ বাধিয়ে বসতে পারে বলে বিশ্বকে সতর্ক করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। বিষয়টিকে আমলে নেয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

এক টুইটে ইমরান লিখেছেন, ভারতের পরমাণু অস্ত্রভাণ্ডার থেকে অন্য দেশগুলো কতটা নিরাপদ এ বার গুরুত্ব দিয়ে তা ভাবা উচিত গোটা বিশ্বের। কারণ, এটা এমন একটা বিষয়, যার প্রভাব শুধুই এই অঞ্চলেই নয়, পড়বে গোটা বিশ্বে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। এর প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করাসহ ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার করেছে পাকিস্তান। দুই দেশের সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। কাশ্মীর সীমান্তে চলছে টানটান উত্তেজনা। একইসঙ্গে সব ধরনের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্থগিত ও ভারতের স্বাধীনতা দিবসকে কালো দিবস হিসেবে পালন করেছে পাকিস্তান।

Tag :
আপলোডকারীর তথ্য

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

সেনাবাহিনী প্রস্তুত, শেষ বুলেটটি পর্যন্ত লড়বে পাকিস্তান

আপডেট টাইম : ০৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯