ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা খাতে বিনিয়োগ করুন

বাঙালী কণ্ঠ নিউজঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম ব্রুনাই দারুস সালামের উদ্যোক্তাদের বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে তার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুস সালামের হাইকমিশনার হাজি হারিস উসমানের সৌজন্য সাক্ষাতকালে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাতকালে স্থানীয় সরকারমন্ত্রী ও হাইকমিশনার দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং বাংলাদেশ ও ব্রুনাই দারুস সালামের মধ্যে সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।

হারিস উসমান তার দেশের বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতির উল্লেখ করে বাংলাদেশেও তা বাস্তবায়ন করা যায় বলে মত প্রকাশ করেন।

মো. তাজুল ইসলাম তাকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশে যেহেতু ভূমির স্বল্পতা আছে কাজেই আমরা প্রচলিত ল্যান্ডফিলের পরিবর্তে অন্য বিকল্প উপায়ে বর্জ্য ব্যবস্থাপনার জন্য কাজ করছি। এক্ষেত্রে ব্রুনাই দারুস সালামের উদ্যোক্তাদের বিনিয়োগ প্রস্তাবনা স্বাগত জানানো হবে।

এ সময় ব্রুনাই দারুস সালামের বেসরকারি প্রতিষ্ঠান নোরকন সান্ডারিং বারহাদের প্রতিনিধি ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা খাতে বিনিয়োগ করুন

আপডেট টাইম : ১০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯