ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

অনুতপ্ত হওয়ার কিছু নেই: নোবেল

বাঙালী কন্ঠ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বেলোজিনো পার্টি হলে সপ্তাহ খানেক পর একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে সংগীত শিল্পী মাঈনুল আহসান নোবেলের।

এর উপলক্ষে একটি সাংবাদিক সম্মেলনে যোগ দেন তিনি। সেখানে জাতীয় সংগীত অবমাননার অভিযোগ উড়িয়ে দেন রিয়্যালিটি শো-এর মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া এই গায়ক। তিনি বলেন, এই নিয়ে অনুতপ্ত হওয়ার কিছু নেই।

পুরোনো একটি সাক্ষাৎকারে নোবেল বলেছিলেন, “রবীন্দ্রনাথের লেখা জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ যতটা না দেশকে প্রকাশ করে তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি প্রকাশ করেছে প্রিন্স মাহমুদের লেখা ও জেমসের গাওয়া ‘বাংলাদেশ’ গানটি।”

এই নিয়ে বেশ বিতর্কের মুখে পড়েন নোবেল। এর পর অনেকটা আড়ালেই ছিলেন তিনি।

নিউইয়র্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ অস্বীকার করেছেন নোবেল। তিনি বলেন, “আপনারা অনেকে হয়তো শুনছেন কথাটা। জাতীয় সংগীত বদল করতে চাই আমি, এমন অভিযোগও উঠেছে। কিন্তু এসব ঠিক নয়। আমি বলেছি আমাদের দেশটাকে ব্যাখ্যা করে জেমস ভাইয়ের ‘সোনার বাংলা’ গানটা। আমি কিন্তু একবারও বলিনি এই গানটা জাতীয় সংগীত হওয়া উচিত।”

বক্তব্যের জন্য অনুতপ্ত কি না, এমন প্রশ্নে বলেন, “এটা এগারো মাস আগের একটি বক্তব্য। সেখানে একবারও বলিনি এই গানটা জাতীয় সংগীত হওয়া উচিত। অনুতপ্ত হওয়ার কিছু নেই। কিন্তু হয়তো কথাটা মানুষের কানে অন্যভাবে পৌঁছেছে। আমি একরকম অর্থে বলেছি আরেকরকম মানুষের কানে গিয়েছে। মানুষের বুঝতে ভুল হয়েছে। কিন্তু আমি জানি সেভাবে বলিনি। আমি দুঃখিত।”

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

অনুতপ্ত হওয়ার কিছু নেই: নোবেল

আপডেট টাইম : ১০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯