বশেষ এবারের কোরবানি ঈদে ‘মনের মত মানুষ পাইলাম না’ ছবিটি মুক্তি পায় চলতি সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলীর। বর্তমানে নতুন ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। তার নতুন ছবির নাম ‘বীর’। পরিচালনা করছেন কাজী হায়াৎ। এ প্রসঙ্গে বুবলী বলেন, বর্তমানে নতুন ছবির জন্য প্রস্তুতি নিচ্ছি। আগামী মাসে ‘বীর‘ ছবির কাজ শুরু করতে যাচ্ছি। এটি পরিচালনা করবেন গুণী চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ। আমি চাই, ভালো নির্মাতার ভালো গল্পের ছবিতে কাজ করতে। এতে নিজেকে সমৃদ্ধ করতে পারব বলে মনে করি আমি। এ ছবির গল্প ও আমার চরিত্রটি দারুণ চ্যালেঞ্জিং। আশা করি, দর্শকরা ছবিটি পছন্দ করবেন। তিনি আরো বলেন, ভালো গল্পের ছবিতে অভিনয়ের সুযোগটাও থাকে। চেষ্টা করছি সেরা একটা গল্প বাছাই করে সেই গল্পের ছবিতে কাজ করার জন্য। জানা যায়, আগামী ২০শে অক্টোবর থেকে শুরু হবে ‘বীর’ ছবির নতুন অংশের কাজ। এর আগে এফডিসিতে এ ছবির কিছু অংশের শুটিং হয়েছিল। ছবিতে বুবলীর নায়ক হিসেবে দর্শকরা ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানকে দেখতে পাবেন। এ ছবিতে বুবলীর পাশাপাশি আরিয়ানা জামান নামে নতুন একজন মডেলকে দর্শকরা দেখতে পাবেন। পুবাইল, এফডিসি ও চট্রগ্রামে এ ছবির বাকি কাজ হবে বলে জানিয়েছেন ছবির নির্মাতা কাজী হায়াৎ। এসকে ফিল্মসের ব্যানারে এ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, কমল পাটেকর, শিশুশিল্পী সুনানসহ অনেকে।
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী
শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন
তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা
পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত
শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ
অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র
বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’
শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর
বুবলীর প্রস্তুতি
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯
- 331
Tag :
জনপ্রিয় সংবাদ



























