ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

বাশেমুরবিপ্রবিতে হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

বাঙালী কন্ঠঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বাশেমুরবিপ্রবি) আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর ভিসি বাহিনীর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। এসময় তারা ভিসির পদত্যাগ দাবি করেতার কুশপুত্তলিকা দাহ করে। রবিবার দুপুর ১ টায় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মুক্তিযুদ্ধ মঞ্চের আহবায়ক অধ্যাপক ড. আকম জামাল উদ্দীন বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর নামে যে বিশ্ববিদ্যালয় সেখানে কোন স্বাধীনতা বিরোধীদের দোসর থাকতে পারে না। ছাত্রজীবনে স্বাধীনতা বিরোধী শক্তির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল নাসির উদ্দীন। সাধারণ শিক্ষার্থীদের উপর গতকাল (শনিবার) ভিসির পেটোয়া বাহিনী অতর্কিত হামলা করে রক্তাক্ত করেছে। এধরণের নারকীয় হামলা প্রমাণ করে কুলাঙ্গার ভিসি নাসির উদ্দীন শিক্ষক নামের কলঙ্ক। অবিলম্বে তাকে অপসারণ করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি। অন্যথায় মুক্তিযুদ্ধ মঞ্চ দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মো. আল মামুন বলেন, মুক্তিযুদ্ধ মঞ্চ দেশের সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছে। গোপালগঞ্জের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের ভিসি নাসির উদ্দীন তার একের পর এক বিতর্কিত কর্মকাÐ দ্বারা দেশরত শেখ হাসিনার সফল অর্জনগুলোকে প্রশ্নবিদ্ধ করে যাচ্ছেন। সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে বহিরাগত ভাড়াটিয়া পেটোয়া বাহিনী দিয়ে নগ্ন ভাবে হামলা করে রক্তাক্ত করা হয়েছে। ভিসির নির্দেশে এই অমানবিক হামলার মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মভ‚মিকে কলঙ্কিত করা হয়েছে বলে আমরা মনে করি। সারাদেশে এতো প্রতিবাদ হওয়ার পরেও কেনো ভিসিকে অপসারণ করা হচ্ছে না? ভিসি কার শক্তিতে বঙ্গবন্ধুর জন্মভ‚মিতে বিভিন্ন অপকর্ম করার সাহস পাচ্ছেন? মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ থাকবে দুর্নীতিবাজ, স্বৈরাচার ভিসি নাসির উদ্দীনকে দ্রæত অপসারণ করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বাশেমুরবিপ্রবিতে হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

আপডেট টাইম : ০৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯