ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজার মামলা জট, ঝুলে আছে হাজারো নিয়োগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

প্রাথমিকের শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা ৬ অক্টোবর থেকে

বাঙালী কন্ঠঃ  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ৬ অক্টোবর (রোববার)। এ সংক্রান্ত ফাইল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে তোলা হয়েছে। প্রতিমন্ত্রী ও সচিব সম্মতি দিলে ৬ অক্টোবর থেকে জেলা পর্যায়ে চূড়ান্ত পরীক্ষা আয়োজন করা হবে। যা এক সপ্তাহের মধ্যে শেষ হবে। মৌখিক পরীক্ষার পর নভেম্বরের প্রথম দিকে ফলাফল প্রকাশ করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) মো. বদরুল হাসান বাবুল সোমবার গণমাধ্যমকে এসব কথা জানান। তিনি বলেন, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আগামী ৬ অক্টোবর থেকে মৌখিক পরীক্ষা শুরু করার কথা ভাবা হচ্ছে। এক সপ্তাহের মধ্যে এ পরীক্ষা শেষ করা হবে। আর নভেম্বরের প্রথম দিকে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

জানা গেছে, মৌখিক পরীক্ষার ক্ষেত্রে ২০ নম্বর নির্ধারণ থাকবে। এতে একাডেমিক সনদের ওপর চার নম্বর, উপস্থিতির জন্য চার এবং চার কমিটির সদস্যদের কাছে ১২ নম্বর (প্রতিজনের কাছে তিন নম্বর) বরাদ্দ থাকবে।

গত বছরের ৩০ জুলাই ‘সহকারী শিক্ষক’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে ওই বছরের ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত সারাদেশ থেকে ২৪ লাখ ৫ জন প্রার্থী আবেদন করেন। প্রথম ধাপে ২৪ মে, দ্বিতীয় ধাপে ৩১ মে, তৃতীয় ধাপে ২১ জুন এবং চতুর্থ ধাপে ২৮ জুন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চলতি মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় ৫৫ হাজার ২৯৫ জন পাস করেন। এবার মৌখিক পরীক্ষার মাধ্যমে মোট ১৮ হাজার ১৪৭ জনকে নির্বাচন করে নিয়োগের জন্য চূড়ান্ত করে ফল প্রকাশ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

প্রাথমিকের শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা ৬ অক্টোবর থেকে

আপডেট টাইম : ০৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯