ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটন মন্ত্রীর আমরা মালিক নই, ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ঢাকার চারপাশে নৌপথ চালু ও দূষণ রোধের সিদ্ধান্ত টাঙ্গুয়ার হাওরে হাউসবোট ও পর্যটকবাহী নৌযান চলাচলে নিষেধাজ্ঞা যেভাবে বানাবেন এক কাপ ‘পারফেক্ট’ দুধ চা বিশ্বজয়ী আন্ডারওয়াটার ড্রোন নির্মাতাদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর বাংলাদেশ ফুটবল লিগে খেলতে তিন ক্লাবকে ‘আমন্ত্রণ’ বাফুফের মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের ৩৬ জুলাই উদ্‌যাপনে কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’ রাজনীতি বিভেদ বাড়ায়, আমরা সম্প্রীতির সমাজ চাই: মির্জা ফখরুল

আবরার হত্যা: বিকেলে ভিসির সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক

বাঙালী কন্ঠ ডেস্কঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভিসি অধ্যাপক সাইফুল ইসলামের সঙ্গে শুক্রবার বিকেলে শিক্ষার্থীদের বৈঠক হবে। ওই সময় পর্যন্ত প্রতিষ্ঠানটিতে তালা দেওয়ার কর্মসূচি বাদ দেওয়া হয়েছে। তবে বাকি কর্মসূচি চলবে।

আন্দোলনকারীরা এক সংবাদ সম্মেলনে শুক্রবার সকালে বুয়েটের শহীদ মিনারে এই কথা বলেন। তারা জানান, বৈঠক সফল না হলে আগে দেওয়া কর্মসূচি চলবে।

জানা গেছে, বিকেল ৫টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে আবরার ফাহাদ হত্যার বিচারসহ ১০ দফা দাবি শুক্রবার দুপুর ২টার মধ্যে মেনে না নিলে বুয়েটে তালা ঝুলিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ নেতা-কর্মীরা। ৬ অক্টোবর মধ্যরাতে বুয়েটের শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার মাঝামাঝি সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে বুয়েট ছাত্রলীগের ১৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

আবরার হত্যাকাণ্ডে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা করেছেন তার বাবা বরকতুল্লাহ।

ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় বুয়েট শাখার ১১ জন নেতা-কর্মীকে স্থায়ী বহিষ্কার করেছে ছাত্রলীগ।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ফেনী নদীর পানি বণ্টন ও বন্দর ব্যবহারসহ ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন চুক্তির সমালোচনা করে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ায় শিবির সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটন মন্ত্রীর

আবরার হত্যা: বিকেলে ভিসির সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক

আপডেট টাইম : ০৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯