ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

ঢাকাই ছবির শাকিব খান আমাকে অবশ্যই শুভ কামনা জানাবেন

বাঙ্গালী কন্ঠ ডেস্কঃ ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ‘ক্যাসিনো’ নামে এ ছবিতে তিনি প্রথমবার শাকিব খান ছাড়াই অভিনয় করছেন।এছাড়া আগের একটি ছবির কাজও শিগগিরই শুরু করবেন। এ অভিনেত্রীর আজ জন্মদিন। দিনটি উদযাপন ও অভিনয় সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি

* যুগান্তর: আজ আপনার জন্মদিন। দিনটি কীভাবে উদযাপন করবেন?

** বুবলী: পারিবারিকভাবেই দিনটি উদযাপন করব। জাঁকজমকপূর্ণ কোনো আয়োজন নেই এবারও। আমার কাছে বছরের প্রতিটি দিনই সমান গুরুত্বপূর্ণ। এই দিনে সবার শুভ কামনা ও দোয়া প্রত্যাশা করছি, যেন ভালোভাবে আগামী দিনগুলো অতিক্রম করতে পারি।

* যুগান্তর: আগের জন্মদিনগুলোর কোনো বিশেষ স্মৃতি আছে?

** বুবলী: ছোটবেলায় জন্মদিন ঘিরে অনেক মধুর স্মৃতি আছে। আর অভিনয়ে আসার পর জন্মদিনেও শুটিং করতে হয়েছে। সেখানে সহকর্মীরা আয়োজন করেছেন। অভিনয়ে আসার আগে যখন বাংলাভিশনে সংবাদ পড়তাম, তখনকার একটি স্মৃতির কথা এখন মনে পড়ছে। ১৯ তারিখ রাতে আমার নিউজ পড়ার সিডিউল ছিল। আমার কাজ শেষে রাত ১২টার একটু আগে বাসায় চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু সহকর্মীরা আমাকে আরেকটি সংবাদ উপস্থাপনার জন্য আটকে রাখেন। রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে কেক মিষ্টি নিয়ে এসে আমাকে সারপ্রাইজ দেন। এটা আমার মনে দাগ কেটেছিল।

* যুগান্তর: হাতে থাকা ‘বীর’ ছবির শুটিং কবে শুরু হবে?

** বুবলী: অনেকদিন ধরেই শুনছি যে এটির শুটিং শুরু হবে। চলতি মাসের শেষের দিকে ছবিটির শুটিং শুরু করার কথা রয়েছে। এ বিষয়ে পরিচালক এবং প্রযোজক ভালো বলতে পারবেন। তবে ছবিটির শুটিংয়ে অংশ নেয়ার জন্য আমি পুরোপুরি প্রস্তুত।

* যুগান্তর: ‘ক্যাসিনো’ নামের নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন। এতে আপনার চরিত্র কেমন?

** বুবলী: প্রথমত ছবিটির গল্প সমসাময়িক। অন্যান্য বিষয়গুলোও গোছানো মনে হয়েছে। আর শুটিংয়ের আগে আমার চরিত্রের বিস্তারিত বর্ণনা দেয়া সম্ভব নয়। এটুকু বলতে পারি, এতে আমি ক্যাসিনোগার্ল হিসেবে কাজ করছি। অনেকটা গ্যাম্বলারের মতো। দর্শক এ ছবিতে আমাকে নতুনভাবে দেখতে পাবেন। কয়েকদিনের মধ্যেই এর শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা। ছবিতে আমার নায়ক হিসেবে রয়েছেন নিরব- বিষয়টিও দর্শকরা গত কয়েকদিনে জেনেছেন নিশ্চয়ই।

* যুগান্তর: ক্যারিয়ারে এই প্রথম আপনার সহশিল্পী হিসেবে শাকিব খান থাকছেন না। এ নিয়ে তার সঙ্গে কোনো কথা হয়েছে কিংবা তিনি কোনো বার্তা পাঠিয়েছেন কি?

** বুবলী: শাকিব খান আমার প্রথম নায়ক। তার সঙ্গে বরাবরের মতোই ভালো সম্পর্ক রয়েছে। ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর এখনও এ বিষয়ে কোনো কথা হয়নি। তার মতো জনপ্রিয় একজন চিত্রনায়কের সঙ্গে অভিনয় করে আমি সমৃদ্ধ হয়েছি। আমার বিশ্বাস নতুন ছবিতে অভিনয়ের জন্য শাকিব খান আমাকে শুভ কামনাই জানাবেন। এছাড়া অন্য নায়কের সঙ্গে অভিনয় করার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা ছিল না আমার। এটা আমি সব সময়ই বলে এসেছি।

* যুগান্তর: নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার আগে আপনি বেশ কিছুদিন যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন, কেন?

** বুবলী: প্রত্যেকটি মানুষেরই কিন্তু কাজের বাইরে ব্যক্তিগত একটা জীবন রয়েছে। সেই জীবনে কিন্তু সবাই স্বাধীন। আমিও তার ব্যতিক্রম নই। কাজের প্রস্তুতি এবং নিজেকে গুছিয়ে নেয়ার জন্য অল্প কয়েকদিন হয়তো নিজের মতো থাকতে চেয়েছি। তাতেই উধাও হয়ে যাওয়ার গল্প চাউর হয়েছে মিডিয়ায়। আমি যদি কাজ থেকে সরে যাই, তাহলে তা ঘোষণা দিয়েই করব।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

ঢাকাই ছবির শাকিব খান আমাকে অবশ্যই শুভ কামনা জানাবেন

আপডেট টাইম : ০৪:২১ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯