ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ছিনতাইকারীর ছুরি আঘাতে রুয়েট আহত

বাঙ্গালী কন্ঠ ডেস্কঃ ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক ছাত্র আহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে মহানগরীর সাধুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ছাত্রের নাম সৌরভ সেন (১৮)। তিনি রুয়েটের আর্কিটেকচার বিভাগের প্রথম বর্ষের ছাত্র। থাকেন সাধুর মোড় এলাকার একটি ছাত্রাবাসে। তার বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলার খাশিয়াখালি গ্রামে। বাবার নাম দিলিপ সেন।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১০টার দিকে সৌরভ ছাত্রাবাস থেকে বের হয়ে দোকানে যাচ্ছিলেন। এ সময় ছিনতাইকারীরা তার পথরোধ করে তার মাথার পেছনে ছুরিকাঘাত করে।

এরপর সৌরভের একটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত সৌরভকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। এখন তিনি আট নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

ওসি জানান, এ ঘটনায় থানায় মামলায় দায়েরের প্রস্তুতি চলছে। আর ঘটনার সাথে সম্পৃক্তদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ছিনতাইকারীর ছুরি আঘাতে রুয়েট আহত

আপডেট টাইম : ০৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯