বাঙালী কণ্ঠ ডেস্কঃ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫২তম সমাবর্তন। আজ দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তন অনুষ্ঠানের সকল প্রস্তুতি ও সার্বিক নিরাপত্তার বিষয় নিশ্চিত করা হয়েছে বলে বিশ^বিদ্যালয় থেকে জানানো হয়েছে।
সমাবর্তনকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তনে সভাপতিত্ব করবেন প্রেসিডেন্ট ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের কসমিক রে রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. তাকাকি কাজিতা। তাকে সম্মানসূচক ডক্টর অফ সাইন’স ডিগ্রি প্রদান করা হবে।
সমাবর্তনে অংশগ্রহণের জন্য ২০ হাজার ৭৯৬ জন গ্র্যাজুয়েট রেজিস্ট্রেশন করেছেন। অনুষ্ঠানে ৭৯ জন কৃতী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ৯৮টি স্বর্ণপদক, ৫৭ জনকে পিএইচডি, ৬ জনকে ডিবিএ এবং ১৪ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হবে। অধিভুক্ত সাত কলেজের রেজিস্ট্রেশনকৃত গ্র্যাজুয়েটরা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ ভেন্যু থেকে সরাসরি সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন।
সমাবর্তনস্থলে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা কেন্দ্রীয় খেলার মাঠের সুইমিংপুল সংলগ্ন গেইট এবং জিমনেসিয়াম সংলগ্ন গেইট দিয়ে প্রবেশ করবেন। আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের যাতায়াতের সুবিধার্থে সুইমিংপুল সংলগ্ন গেইট দিয়ে সমাবর্তনস্থলে প্রবেশ করবেন। সমাবর্তন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি
কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী
বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি
তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা
কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা
শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা
ঢাবি’র ৫২তম সমাবর্তন
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯
- 346
Tag :
জনপ্রিয় সংবাদ
























