ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী অষ্টম শ্রেণির ৩১ ডিসেম্বর ফল প্রকাশ

বাঙালী কণ্ঠ ডেস্কঃ বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর শিক্ষার্থীদের দুই সমাপনী পরীক্ষার ফল প্রকাশ পাবে। এদিন পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

এ বছর পঞ্চম ও অষ্টম শ্রেণিতে শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে ৫৫ লাখ শিক্ষার্থী। ৩১ ডিসেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তাদের সমাপনী পরীক্ষার ফল তুলে দেবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল ঘোষণা করবে দুই মন্ত্রণালয়।

চলতি বছরের জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হয় ২ নভেম্বর। বিদেশের ৯টিসহ দেশের ২ হাজার ৯০৩টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়। জেএসসিতে সাতটি বিষয়ে ৬৫০ নম্বরের পরীক্ষা দিতে হয় শিক্ষার্থীদের, আর জেডিসিতে হয় ১০ বিষয়ে পরীক্ষা। আর ১৭ নভেম্বর শুরু হয় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা।

সমাপনী পরীক্ষায় বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের ২৭ ডিসেম্বর পর্যন্ত নতুন করে পরীক্ষা নেওয়া হবে। ৩১ ডিসেম্বর তাদের ফলও প্রকাশ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী অষ্টম শ্রেণির ৩১ ডিসেম্বর ফল প্রকাশ

আপডেট টাইম : ০৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯