হাওর অঞ্চলে ফসল হারানো কৃষকের সুব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেছেন, ‘আমার জীবনে হাওরের এত ক্ষয়ক্ষতি দেখিনি। আমি কৃষকের সন্তান, আমার বাপ একজন কৃষক ছিলেন। তাই একজন কৃষকের সন্তান হিসেবে এই ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য যা যা করার আমি সে ব্যবস্থা করব। প্রধানমন্ত্রীর নিকট হাওরের চিত্র তুলে ধরব এবং ক্ষতিগ্রস্ত কৃষকের সুব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করব।’
গতকাল রোববার নিজ এলাকা কিশোরগঞ্জের মিঠামইনের হাওর এলাকা পরিদর্শন শেষে সন্ধ্যায় জেলা পরিষদের ডাকবাংলোর মিলনায়তনে এক মতবিনিময় সভায় রাষ্ট্রপতি এসব কথা বলেন।
পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় কিশোরগঞ্জের হাওরাঞ্চল ও সুনামগঞ্জ জেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তিন দিনের সফরে গতকাল দুপুরে মিঠামইন পৌঁছান।
মতবিনিময় সভায় সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি হাওরের সব নদী খনন, প্রয়োজনীয় বাঁধ সংস্কার ও নির্মাণের তাগিদ দেন মো. আবদুল হামিদ। তিনি বলেন, ঢাকায় গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জরুরি সভা করবেন এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।
আজ সোমবার সুনামগঞ্জের হাওর এলাকা পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। সেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা, সংসদের প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তাঁর। আগামীকাল ঢাকায় ফিরে যাবেন তিনি।
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই
দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী
সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ
গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির
ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান
অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান
‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর
এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক
এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী
চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল
মিঠামইনে রাষ্ট্রপতি আমার জীবনে হাওরের এত ক্ষয়ক্ষতি দেখিনি
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭
- 637
Tag :
জনপ্রিয় সংবাদ


























