ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

শিক্ষার্থীপ্রতি ব্যয়ও তলানিতে কম শিক্ষক

বাঙালী কন্ঠ ডেস্কঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ৪৫ তম বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থীর অনুপাতে সবথেকে কম শিক্ষক রয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি)। শিক্ষার্থী প্রতি বার্ষিক ব্যয়ের পরিমাণও একেবারে তলানিতে।

২০১৮ সালের ওই বার্ষিক প্রতিবেদনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ে ১০ হাজার ৩৫৯ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক রয়েছেন মাত্র ২৫৮ জন। তাদের মধ্যে অনুপস্থিত ২২ জন। শিক্ষক-শিক্ষার্থীর অনুপাতে দেখা যায়, ৪০ জনের অধিক শিক্ষার্থীর জন্য রয়েছেন মাত্র একজন শিক্ষক।

এদিকে বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী প্রতি খরচ করা হয়েছে মাত্র ২৯ হাজার ৪০৮ টাকা। যা যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে খুবই কম এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বনিম্ন। শিক্ষার্থী প্রতি খরচের দিক থেকে ৪০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৩৪ তম। এর থেকেও কম খরচ হয়েছে ছয়টি বিশ্ববিদ্যালয়ে। সেগুলো হলো- জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়।

খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১২ হাজারের অধিক থাকলেও শিক্ষকের সংখ্যা মাত্র ২৬৫ জন। এর মধ্যে ভারপ্রাপ্ত উপাচার্য ছাড়া আর কোনো স্থায়ী অধ্যাপক নেই। উপাচার্য ছাড়া বিভিন্ন বিভাগে এই মুহূর্তে চারজন চুক্তিভিত্তিক অধ্যাপক রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

শিক্ষার্থীপ্রতি ব্যয়ও তলানিতে কম শিক্ষক

আপডেট টাইম : ০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০