ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

বনমন্ত্রী বলেছেন যোগ্যরা বেকার থাকে না

বাঙালী কন্ঠ ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দীন বলেছেন, যোগ্যরা কখনো ঝরে পড়ে না। বেকার থাকে না। পাশ করার পরে নয়, শিক্ষাজীবন শেষ হওয়ার আগেই লক্ষ্য স্থির করে এগোতে হবে। চাকরির পেছনে ঘোরা নয়, এখন থেকে ঠিক করতে হবে তুমি কি করতে চাও।

রবিবার সকাল সাড়ে ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী পরিবেশ রক্ষায় সুন্দরবনের অবদান উল্লেখ করে বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছে সুন্দরবন। গাছ কাটা বন্ধ করতে হবে। প্ল্যাস্টিক ও পলিথিনের ব্যবহার কমাতে হবে।.

মন্ত্রী জানান, মুজিববর্ষ উপলক্ষে বিশ্বপরিবেশ দিবস ৫ জুনে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এক কোটি গাছ লাগানো হবে।

শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, প্রক্টর অধ্যাপক জহির উদ্দীন আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন, হল প্রভোস্টগণ। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বনমন্ত্রী বলেছেন যোগ্যরা বেকার থাকে না

আপডেট টাইম : ০২:১৫ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০