ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক বাঁধনের ওপর হামলা নিয়ে সংসদে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫ মাসে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করল সরকার বাঁধনের ওপর হামলা, ইতালির আইনে শাস্তি কী শেখ হাসিনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে জুলাই যোদ্ধারা: হুইপ দুলু ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল বিটিসিএল অফিসে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ খুন ও ডাকাতির মামলা ২৩ বছর আগের সাজায় অশীতিপর বৃদ্ধ কারাগারে

অক্ষয় এবার ধুমে

বাঙালী কন্ঠ ডেস্কঃ বলিউডের আলোচিত সিক্যুয়েল সিনেমা ‘ধুম’। ইতোমধ্যেই এর তিনটি সিরিজ মুক্তি পেয়েছে। এবার চতুর্থ সিরিজ নিয়ে হাজির হতে যাচ্ছে যশ রাজ ফিল্মস। দর্শকদের মনে কৌতূহল- জন আব্রাহাম, হৃত্বিক রোশন ও আমির খানের পর এবার কে আসছেন এর ভিলেনের চরিত্রে?

ধুম ৪ সিক্যুয়েলের কথা শুরুর পর থেকেই এর ভিলেনের চরিত্রে অভিনয়ের জন্য রণবীর সিং, রণবীর কাপুর, শাহরুখ খান এমনকি সালমান খানের নাম উঠে এসেছিল। তবে এবার সেই ভিলেনের কোট পরতে চলেছেন কি অক্ষয় কুমার?

সোমবার এক ট্যুইটে বলিউড অ্যানালিসিস্ট অতুল মহন জানান, অক্ষয় কুমার এগিয়ে নিয়ে যাবেন ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজিকে। খুব শিগগিরিই নাকি আনুষ্ঠানিক ঘোষণা হবে তার।

এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে অক্ষয়ের অভিনয়নের বিষয়ে শোরগোল পড়ে যায়। তবে এ নিয়ে প্রযোজক সংস্থা এবং অভিনেতা কেউই মুখ খুলেনি। অফিসিয়াল কোনো ঘোষণা হয়নি।

খবর অনুযায়ী আন্ডার ওয়ার্ল্ড ডনের ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে! এবং সেই চরিত্র আগের খলনায়কদের থেকেও দুরন্ত, ভয়ঙ্কর। এতে অভিষেক বচ্চন আর উদয় চোপড়া থাকবেন না।

যদিও পুরো ব্যাপারটাই বেমালুম অস্বীকার করেছে যশরাজ ফিল্মস। তাদের দাবি, এ ধরনের কোনো কথাই হয়নি কারোর সঙ্গে। এমনকি ধুম ৪ নিয়ে কোনো ভাবনা-চিন্তাই নেই প্রযোজনা সংস্থার মাথায়। সম্পূর্ণটাই রটনা এবং ভিত্তিহীন।
প্রযোজনা সংস্থা আরও জানায়, এ ধরনের কোনো পদক্ষেপ নিলে অবশ্যই তার আনুষ্ঠানিক ঘোষণা হবে। তাই সংস্থার থেকে কোনো খবর না নিয়ে এ ধরনের ভুয়া খবর ছড়ানো একেবারেই অর্থহীন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

অক্ষয় এবার ধুমে

আপডেট টাইম : ০৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০