ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

হাওরের মানুষের জন্য ব্র্যাকের ১৫ কোটি টাকার ত্রাণ

দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় জরুরি ত্রাণ সহায়তার ঘোষণা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে জরুরি ত্রাণ সহায়তার আওতায় ১৫ কোটি টাকা দেবে ব্র্যাক।

বন্যায় ফসল ও ঘরবাড়ির ক্ষতি পুষিয়ে নিতে আগামী এক মাসে ৫০ হাজার পরিবারকে এই সহায়তা দেওয়া হবে।

চলতি মাসের শুরুতে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে আকস্মিক বন্যায় সিলেট ও সুনামগঞ্জ, নেত্রকোণা ও কিশোরগঞ্জের বিস্তির্ণ হাওর এলাকা তলিয়ে যায়।

এর মধ্যে সিলেট জেলায় প্রায় ৫৯ হাজার হেক্টর এবং সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জে এক লাখ ৭১ হাজার ১১৫ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা শুরুর পরপরই ব্র্যাক হওর এলাকায় ত্রাণ তৎপরতা শুরু করেছিল। কিন্তু মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে পরিস্থিতির অবনতি ঘটায় জরুরি ত্রাণ হিসেবে ১৫ কোটি টাকা বরাদ্দের এই সিদ্ধান্ত হয়।

ব্র্যাকের দুর্যোগ পুনর্বাসন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রকল্প পরিচালক গওহর নাঈম ওয়ারা বলেন, “হাওরে নতুন জটিলতাও দেখা দিয়েছে। ফসল তলিয়ে যাওয়ার পাশাপাশি মাছ ও হাঁস মারা যাচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে এই ধকল সামাল দিতে পারে, সেজন্যই আমাদের এ কর্মসূচি।”চার জেলায় স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এই ত্রাণ বিতরণ করা হবে বলে ব্র্যাকের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়, আগামীতে দুর্গত এলাকায় পুনর্বাসনের জন্য একটি দীর্ঘমেয়াদী কর্মসূচি নেওয়ারও পরিকল্পনা তাদের রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

হাওরের মানুষের জন্য ব্র্যাকের ১৫ কোটি টাকার ত্রাণ

আপডেট টাইম : ০৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০১৭