সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ
ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন
রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার
রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো
চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি
প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির
সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে। জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে।
কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন
এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা
এবার ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শন বন্ধের প্রতিবাদে মানববন্ধনের ডাক দিলেন রুমিন ফারহানা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি চলচ্চিত্র বনলতা এক্সপ্রেস-এর একটি প্রদর্শনীর আয়োজন করেছিলো। তবে কওমি ছাত্র ঐক্য পরিষদের শিক্ষার্থীদের
ব্যাংককের হোটেলে বোল্ড লুকে অভিনেত্রী, ‘বাঙালির অপমান’ বলছেন নেটিজেনরা
সাধারণত ঐতিহ্যবাহী বাঙালি পোশাকেই যাকে দেখে অভ্যস্ত তার দর্শক ও ভক্তরা, সামাজিক মাধ্যমে হঠাৎ তার এমন বোল্ড লুক চমকে দিয়েছে
মুক্তি পেল পরীমণির নতুন গান
কোরবানির ঈদকে সামনে রেখে আলোচনায় এসেছে সরকারি অনুদানের সিনেমা ‘ডোডোর গল্প’। সিনেমাটির নতুন গান ‘জোছনা’ প্রকাশের পর থেকেই দর্শকদের আগ্রহ
কনটেন্ট ক্রিয়েটর সায়নীর রহস্যজনক মৃত্যু, নেপথ্যে সম্পর্কের টানাপোড়েন নাকি মানসিক অবসাদ
পশ্চিমবঙ্গের হুগলি জেলার মগরার বাসিন্দা ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তীর (২২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৮
আজ বাংলাভিশনে কারিনা কায়সারের ‘৩৬-২৪-৩৬’
ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন নিয়ে প্রস্তুত দেশের সব টেলিভিশন চ্যানেল। একক, ধারাবাহিক মিলিয়ে প্রচারের অপেক্ষায় দুই শতাধিক নতুন নাটক। থাকছে
ঈদে ভক্তদের সুখবর দিলেন পরীমণি
কোরবানির ঈদকে সামনে রেখে ভক্তদের জন্য নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন চিত্রনায়িকা পরীমণি। দীর্ঘদিন পর তার অভিনীত সিনেমা ‘ডোডোর গল্প’
হজ নিয়ে নির্মিত যেসব সিনেমা দর্শকদের হৃদয় ছুঁয়েছে
পবিত্র হজ শুধু একটি ধর্মীয় ইবাদতই নয়, এটি আত্মশুদ্ধি, ত্যাগ ও আধ্যাত্মিক উপলব্ধির এক অনন্য যাত্রা। বিশ্বজুড়ে হজের এই গভীর
ঈদে মুক্তি পাচ্ছে না পূজা চেরীর সিনেমা
কোরবানির ঈদে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে আসছে না আদর আজাদ ও পূজা চেরী অভিনীত সিনেমা ‘নাকফুলের কাব্য’। প্রযোজনা
কোরবানির ঈদের বিশেষ নাটক ‘টিকটক বউ’
সামাজিক বাস্তবতা ও হাসির ঘটনা নিয়ে বানানো হয়েছে হয়েছে নাটক ‘টিকটক বউ’। কোরবানির ঈদের বিশেষ নাটক হিসবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)
এফডিসিতে কোরবানি নিয়ে যা বললেন পরীমনি
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি দীর্ঘদিন ধরেই এফডিসির অসচ্ছল সহশিল্পীদের জন্য কোরবানির আয়োজন করে আসছিলেন। তবে গত কয়েক বছর ধরে




















