ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

রাজনৈতিক বিরোধের অবসান না হলে বাংলাদেশ এগুবে না : তথ্যমন্ত্রী

বাঙালী কণ্ঠ নিউজঃ তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, এখন মধ্যপন্থার সময় নয়। মধ্যপন্থা পরিহার করে পাকিস্তান পন্থাকে পরাজিত করার চূড়ান্ত লড়াইয়ে ঐক্যবদ্ধ হবার সময় এখন।
আজ শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কার্যালয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে দুদিনব্যাপী জাসদ জাতীয় কমিটির সভার উদ্বোধনকালে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি পাকিস্তান পন্থার পক্ষে রাজনৈতিক অবস্থান নেয়ায় পাকিস্তান পন্থা, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা বাংলাদেশের জন্য মহাবিপদ হিসাবে বিরাজ করছে। পাকিস্তান পন্থা ও বাংলাদেশ পন্থার রাজনৈতিক বিরোধের অবসান না হলে বাংলাদেশ এগুবে না।
তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে যে চমৎকার উন্নয়ন হয়েছে তা এগিয়ে নিতে, রাজনীতিতে আরও গুণগত পরিবর্তন আনতে শেখ হাসিনার ভাবমূর্তি বিনষ্ঠকারী দুর্নীতিবাজ-লুটেরা ও ঘরকাটা ইঁদুরদের দমন করে বৈষম্যের অবসান করে রাজনীতি ও অর্থনীতিকে সুশাসনের পথে এগিয়ে নিতে জাসদ ও ১৪ দলের নেতা-কর্মীদের সোচ্চার হবার কোনো বিকল্প নেই।’
জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে জাতীয় কমিটির সভায় দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি এড. রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, রেজাউল করিম তানসেন এমপি, সাবেক সংসদ সদস্য এড. শাহ জিকরুল আহমেদ, আব্দুল হাই তালুকদার, এড. হাবিবুর রহমান শওকত প্রমুখ বক্তব্য রাখেন। বাসস
Tag :
আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

রাজনৈতিক বিরোধের অবসান না হলে বাংলাদেশ এগুবে না : তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮