ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

বিএনপি নেতা হাবিবুর রশীদসহ ১৭ জন গ্রেপ্তার করেছে পুলিশ

বাঙালী কণ্ঠ নিউজঃ ঢাকার বাংলামটর ও মগবাজার এলাকা থেকে বিএনপি নেতা হাবিবুর রশীদসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার বিকালে সাদা পোশাকে আসা পুলিশের এক দল সদস্য বাংলামটরের একটি ভবন থেকে হাবিবসহ তিনজনকে ধরে রমনা থানায় নিয়ে যায় বলে বিএনপির সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন।

ডিএমপির রমনা বিভাগের উপ কমিশনার মারুফ হোসেন সরদার সাংবাদিককে বলেন, “একটি ভবনে সরকারবিরোধী গোপন বৈঠক করার সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে।”

বিএনপি নেতা হাবিবুর রশীদ হাবিব (ফেইসবুক থেকে নেওয়া ছবি) ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিব ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পারন করছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটিরও সদস্য।

বিএনপির একাধিক নেতাকর্মী জানিয়েছেন, বাংলামটর-মগবাজার এলাকা থেকে পুলিশ তাদের আরও ১৪জনকে  গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা মারুফ জানান।

হয়রানিমূলকভাবে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ করে তাদের মুক্তি দাবি করেছেন কেন্দ্রীয় নেতা বেলাল।

সূত্রঃ বিডিনিউজ

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

বিএনপি নেতা হাবিবুর রশীদসহ ১৭ জন গ্রেপ্তার করেছে পুলিশ

আপডেট টাইম : ০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ এপ্রিল ২০১৮