ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

উদ্বেগ-উৎকন্ঠায় কাশ্মীর পরিস্থিতি পর্যবেক্ষণে বিএনপি

বাঙালী কণ্ঠ নিউজঃ ভারতের কাশ্মীর রাজ্যের বর্তমান যোগাযোগ বিচ্ছিন্ন পরিস্থিতি উদ্বেগ ও উৎকন্ঠার সাথে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, উপমহাদেশের অভিন্ন ইতিহাসের কারণে বাংলাদেশের জনগণ বরাবরই এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার প্রত্যাশী। কাশ্মীরের রাজনৈতিক নেতৃত্ব, গণমাধ্যম তথা সাধারণ জনগণের মাঝে নিরাপত্তা ও শান্তির দ্রুত প্রত্যাবর্তন বিএনপি কামনা করে।

বিবৃতিতে তিনি বলেন, ইতিমধ্যেই জাতিসংঘ সব পক্ষকে সংযম প্রদর্শনের যে আহবান জানিয়েছে তা সময়োচিত আহবান হিসেবে বিএনপিকে আশ্বস্ত করেছে। সংশ্লিষ্ট সকল পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধান তৈরী করার যে প্রস্তাব জাতিসংঘ মহাসচিব দিয়েছেন তাও বাস্তবসম্মত বলে বিএনপি মনে করে।

বিএনপি বিশ্বাস করে, যেকোনো সমস্যা সংশ্লিষ্ট পক্ষরাই আলোচনার মাধ্যমে সমাধান করতে পারেন। ভারতের বর্তমান নির্বাচিত সরকার তার সংবিধানের অন্তর্নিহিত চেতনানুযায়ী সকল নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করেই চলমান সমস্যার সমাধান করবেন বলেও বিএনপি বিশ্বাস করে।

কাশ্মীর সমস্যা সমাধান এ অঞ্চলের শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও নিরাপত্তা অব্যাহত রাখার প্রক্রিয়া তরান্বিত করবে বলে বিএনপি গভীর আশাবাদ ব্যক্ত করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

উদ্বেগ-উৎকন্ঠায় কাশ্মীর পরিস্থিতি পর্যবেক্ষণে বিএনপি

আপডেট টাইম : ০৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০১৯