ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

খালেদা জিয়ার জন্মদিনে কেক কাটেনি বিএনপি, দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে আজ

বাঙালী কণ্ঠ নিউজঃ কারাবন্দি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিনে এবার বিএনপি থেকে কোনো অনুষ্ঠান বা কেক কাটার আয়োজন না করে অসুস্থ খালেদা জিয়ার আরোগ্য কামনায় দলের পক্ষ থেকে আজ সারাদেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) ৭৫ তম জন্মদিন থাকলেও এবই প্রথম তা পালন করা হয়নি। প্রতিবার প্রথম প্রহরে কেক কেটে জন্মদিন পালন করলেও এবার সেই আয়োজন করেনি বিএনপি।

আজ প্রতিটি জেলা ও মহানগর কমিটির পক্ষ থেকে পৃথক পৃথকভাবে এ কর্মসূচি পালিত হবে।

এ তথ্য জানিয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নেত্রীর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার কোনো কর্মসূচি থাকছে না। দেশনেত্রীর জন্মদিনটি আমরা পরেরদিন শুক্রবার পালন করব। বিএনপির উদ্যোগে তার এই জন্মদিন উপলক্ষে শুক্রবার ঢাকাসহ সারাদেশে রোগমুক্তি ‍ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

রিজভী জানান, কেন্দ্রীয়ভাবে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে দোয়া-মাহফিল করবে বিএনপি।

এদিকে বিএনপি ঘোষিত কর্মসূচি অনুযায়ী অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার কারামুক্তি, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় শুক্রবার দোয়া-মাহফিলের আয়োজন করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

খালেদা জিয়ার জন্মদিনে কেক কাটেনি বিএনপি, দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে আজ

আপডেট টাইম : ০৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০১৯