ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

ফিরতি হজ ফ্লাইট শুরু হবে কাল

বাঙালী কণ্ঠ নিউজঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি হজ ফ্লাইট শুরু হবে কাল। এর মধ্য দিয়ে হাজীদের দেশে ফেরা শুরু হবে। ফ্লাইট চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে বাংলাদেশের ১ লাখ ২৭ হাজার ৮০ হাজী দেশে ফিরবেন।

বাকিরা দেশে ফিরবেন ১৫ সেপ্টেম্বরের মধ্যেই। এ বছর হজ ফ্লাইটে কোনো সিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি। যাত্রী বা টিকিট সমস্যার কারণে কোনো ফ্লাইট বাতিল হয়নি।

৪ জুলাই শুরু হওয়া হজ অপারেশন-২০১৯ এর কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ১৪৯টি ডেডিকেটেড এবং ৩২টি সিডিউল ফ্লাইটসহ ১৮১টি ফ্লাইট পরিচালনার মাধ্যমে ৬৬ হাজার ২৮৬ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

এ বছর হজ ফ্লাইট ও সিডিউল ফ্লাইটে বিমানে ৬৩ হাজার ৫৯৯ হজযাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু ১২৭০ সরকারি প্রতিনিধিসহ অতিরিক্ত আরও ১৪১৭ জন সৌদি এয়ারলাইন্সের নির্ধারিত হজযাত্রীও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহন করেছে।

এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলতি হজ মৌসুমে হজযাত্রীদের সুবিধার্থে চট্টগ্রাম থেকে জেদ্দা ১২টি ফ্লাইট, সিলেট থেকে জেদ্দা দুটি ফ্লাইট, চট্টগ্রাম থেকে মদিনা সাতটি এবং সিলেট থেকে মদিনায় একটি ফ্লাইট পরিচালিত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

ফিরতি হজ ফ্লাইট শুরু হবে কাল

আপডেট টাইম : ০৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০১৯