ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

বনানীতে দুই তরুণী ধর্ষণ : থানা পুলিশের অনিয়ম পেয়েছে কমিটি

বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই তরুণীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের বিষয়ে প্রাথমিকভাবে বনানী থানা পুলিশের কিছু অনিয়ম পেয়েছে তদন্ত কমিটি। তবে সেটা কি ধরনের অনিয়ম সে ব্যপারে বিস্তারিত জানা যায়নি।

আজ রোববার তদন্ত কমিটির প্রধান ডিএমপির এডিশনাল কমিশনার মিজানুর রহমান সাংবাদিকদের এমন কথা বলেন।
আজই তদন্ত কমিটির রিপোর্ট জমা দেয়ার কথা ছিলো। কিন্তু তদন্তের স্বার্থে আরো তিনদিন সময় নিয়েছে কমিটি। যার কারণে তদন্ত প্রতিবেদন জমা দিতে আরো সময় লাগছে।

গত ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই তরুণী। তারা বিচার চাইতে বনানী থানায় গেলে প্রথমে সেখান থেকে কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন। এরপর ঘটনা প্রকাশের পর দেশব্যপী চাঞ্চল্যের সৃষ্টি হয়। থানা পুলিশের গাফলতি ছিলো কি-না জানতে ডিএমপির পক্ষে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির তদন্ত প্রতিবেদন আজ রোববার প্রকাশ করা কথা ছিলো।

তদন্ত কমিটির প্রধান ডিএমপির এডিশনাল কমিশনার মিজানুর রহমান আজ সাংবাদিকদের জানান, তদন্ত কার্যক্রম সম্পূর্ণ শেষ হয়নি। তাই আরো সময় নেয়া হয়েছে। তবে তদন্তে প্রাথমিকভাবে কিছু অনিয়ম ও অসঙ্গতি কমিটির নজরে এসেছে। এসব অনিয়ম ও অসঙ্গতির সাথে যে-ই জড়িত থাকুক না কেন, তার শাস্তির সুপারিশ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

বনানীতে দুই তরুণী ধর্ষণ : থানা পুলিশের অনিয়ম পেয়েছে কমিটি

আপডেট টাইম : ০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০১৭