ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী মহাকাব্যিক হ্যাটট্রিক মেসির রঙিন দিন সংসদে জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলায় দুঃখপ্রকাশ জামায়াত এমপির নিজ নিজ ধর্মীয় রীতিতে স্পিকারের চেয়ারের প্রতি সম্মান জানাবেন সংসদ সদস্যরা শাহজালালের মাজারের দানবাক্স সিলগালা, পাহারা বসালো প্রশাসন ঘরের পাশের মানুষ যদি এমন রাক্ষস হয়ে ওঠে, তবে আমরা বিশ্বাস করব কাকে জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কতো টাকা পাবেন, জানালেন মুক্তিযুদ্ধমন্ত্রী সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম: সেনাপ্রধান পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন প্রস্তাবিত বাজেট স্বনির্ভর রাষ্ট্র গঠনের পথ সুগম করবে : আইনমন্ত্রী

বোস্টনে ইফতেখার রহমান স্বপনের মৃত্যুতে দোয়া মাহফিল

বাঙালী কণ্ঠ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন প্রবাসীদের প্রিয়মুখ ইফতেখার রহমান স্বপনের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট সন্ধ্যায় মেডফোর্ডের ইসলামিক কালচারাল সেন্টার অব মেডফোর্ডে (আইসিসিএম) এ দোয়া-মাহফিল হয়।

বোস্টন প্রবাসী ইফতেখার রহমান স্বপন ৬ জুলাই সোমবার রাত সাড়ে ১০টার দিকে মেডফোর্ডের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন অগ্ন্যাশয়ের ক্যান্সারে গুরুতর অসুস্থ ছিলেন।

ইফতেখার রহমান স্বপনের মৃত্যুতে মেডফোর্ডের আইসিসিএম পরিচালিত বাংলাদেশি মসজিদে অনুষ্ঠিত দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম এহসান ওয়ারি। দোয়া মাহফিলে মরহুমের নিকটাত্মীয় ছাড়াও বোস্টনের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

গত বছরে অগ্ন্যাশয়ে ক্যান্সার ধরা পড়ে স্বপনের। প্রায় ছয় মাস তিনি ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। মাঝে মধ্যে বাসায় আসা যাওয়া করতেন। মৃত্যুর কয়েক মাস আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে পুনরায় হাসপাতালে ভর্তি করে সেখানে কেমোথেরাপি দেয়া হয়।

ইফতেখার রহমান স্বপন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবদ্দশায় তার বাড়িতে নিরাপত্তাকর্মীর দায়িত্বে নিয়োজিত ছিলেন। ওই সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামালের সঙ্গে তার বেশ সখ্য গড়ে ওঠে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপনকে খুব আদর করতেন।

তিনি ১৯৯১ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেই থেকে তিনি যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন। প্রথম ৮ বছর তিনি নিউইয়র্কে ছিলেন। ১৯৯৮ সাল থেকে তিনি ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের মেডফোর্ডে বসবাস করছেন। ১৯৫৪ সালে রংপুরের গুপ্তপাড়ায় স্বপন জন্মগ্রহণ করেন। ঢাকার লালমাটিয়া এলাকায় কেটেছে তার শৈশব ও বাল্যকাল।

প্রয়াত ইফতেখার রহমান স্বপন নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

বোস্টনে ইফতেখার রহমান স্বপনের মৃত্যুতে দোয়া মাহফিল

আপডেট টাইম : ১০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০