ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাকাব্যিক হ্যাটট্রিক মেসির রঙিন দিন সংসদে জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলায় দুঃখপ্রকাশ জামায়াত এমপির নিজ নিজ ধর্মীয় রীতিতে স্পিকারের চেয়ারের প্রতি সম্মান জানাবেন সংসদ সদস্যরা শাহজালালের মাজারের দানবাক্স সিলগালা, পাহারা বসালো প্রশাসন ঘরের পাশের মানুষ যদি এমন রাক্ষস হয়ে ওঠে, তবে আমরা বিশ্বাস করব কাকে জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কতো টাকা পাবেন, জানালেন মুক্তিযুদ্ধমন্ত্রী সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম: সেনাপ্রধান পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন প্রস্তাবিত বাজেট স্বনির্ভর রাষ্ট্র গঠনের পথ সুগম করবে : আইনমন্ত্রী মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলা, শোধ নেওয়ার অঙ্গীকার রাশিয়ার

দেশে আটকেপড়া কুয়েত প্রবাসীদের নিবন্ধন শুরু

বাঙালী কণ্ঠ ডেস্কঃ করোনাভাইরাস মহামারির কারণে বাংলাদেশে এসে আটকেপড়া কুয়েত প্রবাসীদের অনলাইন নিবন্ধন শুরু করেছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস। রোববার কুয়েতের বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ  বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

দূতাবাস জানায়, এ পরিস্থিতিতে কুয়েতে বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সহায়তা দেয়ার লক্ষ্যে পদক্ষেপ নিয়েছে। এই নিবন্ধনের উদ্দেশ্য হলো ছুটিতে গিয়ে বাংলাদেশে আটকেপড়া কুয়েত প্রবাসীদের একটি তালিকা তৈরি করা।

দূতাবাস জানায়, কুয়েত প্রবাসী বাংলাদেশি, যারা ছুটিতে বাংলাদেশে গিয়ে চলমান করোনা পরিস্থিতির কারণে বিমান চলাচল বন্ধ থাকায় নির্ধারিত সময়ে নিজ নিজ কর্মস্থলে ফিরতে পারছেন না, তাদের তালিকা তৈরির জন্য বাংলাদেশ দূতাবাস, কুয়েত অনলাইন নিবন্ধন পদ্ধতি চালু করেছে। বাংলাদেশে আটকেপড়া সব কুয়েত প্রবাসীকে দূতাবাসের ওয়েবসাইটের নিবন্ধন লিংকে প্রবেশ করে নির্ধারিত ফরম পূরণ করার জন্যে অনুরোধে করা হচ্ছে।

দূতাবাস সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত কুয়েতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশসহ ৩২ নিষেধাজ্ঞাকৃত দেশের নাগরিক ছুটিতে গিয়ে আটকেপড়া প্রবাসীদের নিজ নিজ কর্মস্থলে ফিরিয়ে আনার বিষয়ে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ বা পদক্ষেপ নেয়নি।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আটকেপড়া প্রবাসী বাংলাদেশিদের নিজ নিজ কর্মস্থলে ফিরিয়ে আনার জন্যে দূতাবাস সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিবন্ধন সংক্রান্ত সব প্রকার হালনাগাদ তথ্যের জন্যে আটকেপড়া সব বাংলাদেশিদের দূতাবাসের ওয়েবসাইট ও ফেসবুক পেজ নিয়মিত অনুসরণ করার জন্যে অনুরোধ করা হচ্ছে।  বাংলাদেশ দূতাবাস কুয়েতের ওয়েবসাইট হচ্ছে- http://bdembassykuwait.org/database/।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মহাকাব্যিক হ্যাটট্রিক মেসির রঙিন দিন

দেশে আটকেপড়া কুয়েত প্রবাসীদের নিবন্ধন শুরু

আপডেট টাইম : ০৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০