ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

চুরি হওয়া নবজাতক শিশুকে উদ্ধার করলো কদমতলী থানা পুলিশ

রাজধানীর কদমতলী থানার জিনম হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কদমতলী থানা পুলিশ। এঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

তারা হচ্ছে- কামরুন নাহার মুন্নি (৪০), রুনা আক্তার (৩৫), রওশন আরা (৫০) এবং আফসানা বেগম (৪৫)।

কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জামাল উদ্দিন মীর বলেন, ভুক্তভোগী রাবেয়া হাফছানা গত রোববার গ্রেফতারকৃত কামরুন নাহার মুন্নির সহায়তায় কদমতলী থানার বিক্রমপুর প্লাজা সংলগ্ন জিনম হাসপাতালে ভর্তি হন। এদিন রাতে সিজারিয়ানের মাধ্যমে তিনি একটি ফুটফুটে বাচ্চা জন্ম দেন। জিনম হাসপাতালে তার জন্ম দেওয়া ছেলে শিশু ১৯ অক্টোবর যেকোনো সময় চুরি হয়। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও নবজাতকের সন্ধান মেলেনি।

তিনি বলেন, বুধবার (২১অক্টোবর) রাতে থানায় এসে ভুক্তভোগী রাবেয়া তার বাচ্চা চুরি হয়েছে মর্মে থানায় অভিযোগ করেন। তাৎক্ষণিকভাবে বিষয়টির গুরুত্ব অনুধাবন করে থানার একটি চৌকষ দল ঘটনাস্থলে পাঠাই। এসময় কামরুন নাহারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তার দেয়া তথ্যের ভিত্তিতে জিনম হাসপাতালে অভিযান চালিয়ে রুনাকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মহাখালীতে অভিযান পরিচালনা করে আরেক অভিযুক্ত রওশন আরাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে মূল অভিযুক্ত আফসানা বেগমকে বৃহস্পতিবার ভোররাতে গ্রেফতার ও চুরি হওয়া নবজাতককে উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা ঘটনার সাথে সম্পৃক্ততা স্বীকার করেছে। আমরা শেষপর্যন্ত নবজাতকটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরেছি এটাই বড় শান্তনা।

এ ঘটনায় কদমতলী থানায় মানব পাচার ও প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

চুরি হওয়া নবজাতক শিশুকে উদ্ধার করলো কদমতলী থানা পুলিশ

আপডেট টাইম : ০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০