ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

দোয়া চাইলেন তাসকিন

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ১৫ই জুন বার্মিংহামের এজবাস্টনে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে। এই ম্যাচে ভালো করার জন্যে সবার কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ।

আজ সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ইংল্যাণ্ডে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে আসেন তিনি। এসময় সেখান থেকে ভক্তদের শুভেচ্ছা জানান এবং সামনের ম্যাচে বাংলাদেশ দলের জন্য দোয়া চান।

এ সময় তাসকিন জানান, সেমিফাইনালে নিজেদের সেরাটাই উজাড় করে দিতে প্রস্তুত টাইগাররা। লক্ষ্য একটাই, আর তা হল জয় নিয়ে মাঠ ছাড়া। আর আসরের ফাইনাল খেলার জন্যে এখন মুখিয়ে আছেন তারা।

এর আগে রবিবার কার্ডিফ থেকে বার্মিংহামের গাড়িতে ওঠার আগে তাসকিন সাংবাদিকদের বলেছেন, ‘আমরা যে কতটা খুশি সেটা আসলে ভাষায় প্রকাশ করা কঠিন। আমরা সবাই অনেক উত্তেজিত সেমিফাইনাল নিয়ে। এটা আসলে দারুণ এক অভিজ্ঞতা। সবাই খুব খুশি। ইতিহাস গড়ে আমরা ফাইনালেও যেতে পারি।’

তাসকিন কিছুদিন আগেই শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। তবে প্রস্ততি ম্যাচে খরুচে বোলিং করায় মূল লড়াইয়ের প্রথম দুটি ম্যাচে একাদেশে ছিলেন না তিনি। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে জায়গা পেয়েই ঝলসে উঠলেন তরুণ এই পেসার। সামনের ম্যাচেও সুযোগ পেলে ভালো কিছু করার অঙ্গীকার তার চোখে মুখে, ‘সুযোগ পেলে চেষ্টা করব এমন কোনও স্পেল করার, যেটা ম্যাচ জিততে সাহায্য করে।’

উল্লেখ্য, আগামী ১৫ জুন সেমিফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার কথা টিম বাংলাদেশের। ওই ম্যাচকে সামনে রেখে আগামী ১৩ জুন সকালে অনুশীলন শুরু করবে টাইগাররা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

দোয়া চাইলেন তাসকিন

আপডেট টাইম : ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০১৭