ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

শীতে যে কারণে কাঁচা মরিচ বেশি খাবেন

বাঙালী কণ্ঠ ডেস্কঃ প্রতিদিনের রান্নায় কাঁচা মরিচের ব্যবহার একেবারে অত্যাবশকীয়। না হলে যেন বাঙালি খাবারের স্বাদটাই ঠিকঠাক পাওয়া যায় না। কেননা আমাদের বাঙালি খাবারগুলোর স্বাদ একটু ঝাল ঝালই হয়ে থাকে। আর এজন্য কাঁচা মরিচ সবচেয়ে ভালো উপায়। এর পাশাপাশি লাল মরিচের গুঁড়া এবং শুকনো মরিচ ব্যবহার করা হয় অনেক রান্নায়।
অন্যান্য এই মরিচ স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয়। এক্ষেত্রে কাঁচা মরিচ খেতে পারেন। রান্নায় স্বাদ বাড়ানোই এর কাজ। পাশাপাশি স্বাস্থ্যের নানান উপকার করে থাকে কাঁচা মরিচ। এই মরিচে রয়েছে অনেক পুষ্টিগুণ। সুস্থ থাকতে প্রতিদিন ১ টা থেকে ২ টা কাঁচা মরিচ কাঁচাই খেতে হবে।

চলুন জেনে নেয়া যাক কাঁচামরিচ আপনার স্বাস্থ্যের কী কী উপকার করে-

> কাঁচা মরিচ রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমায়। ফলে, হার্ট ভাল থাকে। নিয়মিত দুটি করে কাঁচা মরিচ খেলে হার্টের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে না।

> কাঁচা মরিচ মেটাবলিজমের হার বাড়িয়ে ক্যালরি পোড়াতে সাহায্য করে। ফলে ওজন কমে তাড়াতাড়ি।

> কাঁচা মরিচে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন যা কার্ডিওভাস্কিউলার সিস্টেমকে ঠিক রাখে। কাঁচা মরিচে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

আরো পড়ুন: শীতে যে কারণে দুধের বিকল্প হিসেবে বাদাম খাবেন

> রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়। মরিচের বীজ একাজে খুবই কার্যকরী। তাই উচ্চরক্তচাপ ও কোলেস্টেরলে ভুগতে থাকা রোগীদের পাতে মরিচ রাখুন।

> কাঁচা মরিচের বিভিন্ন উপকারী উপাদান রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে। ফলে স্বাভাবিকভাবেই ডায়াবেটিসের মতো রোগ প্রতিরোধ করতে পারে।

> কাঁচা মরিচে ভিটামিন এ থাকায় হাড়, দাঁত ও মিউকাস মেমব্রেনকে ভালো রাখে। ভিটামিন সি থাকায় মাড়ি ও চুলে পুষ্টি যোগায়। ত্বকে সহজে বলিরেখা পড়তে দেয়না।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

শীতে যে কারণে কাঁচা মরিচ বেশি খাবেন

আপডেট টাইম : ০৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০