গত বছরের ঈদুল ফিতরে অনেক নাটকে কাজ করেছিলাম। এবার ব্যবসায় বেশি মনোযোগী হওয়ার মাত্র দুটি নাটকে কাজ করেছি। তবে দুই নাটকের গল্পই অনেক ভালো। ভালো গল্পে কাজের আনন্দই অন্যরকম। ঈদের কাজ প্রসঙ্গে এভাবেই বললেন মডেল অভিনেত্রী নিপুণ। মাকে নিয়ে প্রথম রোজার দিন সিঙ্গাপুরে ঘুরতে গিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা। সম্প্রতি দেশে এসে মাসুদ সেজানের পরিচালনায় চরিত্র : ভোটার নামে একটি ঈদ বিশেষ নাটকের কাজ শেষ করেছেন। গতকাল থেকে শুরু করেছেন সকাল আহমেদের পরিচালনায় নাটক অভিনেত্রীর কাজ। এতে তার বিপরীতে আছেন আনিসুর রহমান মিলন। ঈদের কাজ প্রসঙ্গে নিপুণ আরও বলেন, চরিত্র : ভোটার নাটকে আমি গ্রামের একজন মেয়ের চরিত্রে ও অভিনেত্রী নাটকে আমাকে দেখা যাবে অভিনেত্রীর ভূমিকায়। আশা করছি নাটক দুটি দর্শকদের মন ভরাবে। ঈদের নাটক ছাড়াও শিগগিরই নিপুণ উত্তম আকাশের পরিচালনায় শুরু করতে যাচ্ছেন নতুন চলচ্চিত্র ধূসর কুয়াশা। বলা যায়, প্রায় দুই বছর পর নতুন কোনো চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন নিপুণ। ২০১৬ সালের ৩ জানুয়ারি থেকে নিপুণ একজন ব্যবসায়ী হিসেবে নিজেকে দাঁড় করানোর চেষ্টা করছেন। এ কারণে চলচ্চিত্রের কাজের চেয়ে ব্যবসাতেই বেশি মনোযোগ দিচ্ছেন তিনি। নিপুণ বলেন, ভবিষ্যত্ নিরাপত্তার কথা ভেবেই বনানীতে সৌন্দর্যচর্চা বিষয়ক প্রতিষ্ঠান খুলেছি। ভালোই চলছে এই প্রতিষ্ঠানটি। প্রসঙ্গত, ২০০৭ সালে শাহ আলম কিরণ পরিচালিত সাজঘর এবং ২০১০ সালে মোহাম্মদ হোসেন পরিচালিত চাঁদের মতো বউ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন নিপুণ। সিনেমার বাইরে অসংখ্য নাটক টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি।
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক
২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড
ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার
হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত
চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না
বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী
সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস
জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা
দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি
ভালো গল্পে কাজের আনন্দই অন্যরকম
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০১৭
- 549
Tag :
জনপ্রিয় সংবাদ


























