ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজার মামলা জট, ঝুলে আছে হাজারো নিয়োগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

শাবিতে ‘কান ধরে’ শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ

নারায়ণগঞ্জে এমপি সেলিম ওসমান কর্তৃক স্কুল শিক্ষক শ্যামল কান্তিকে কান ধরে উঠবস করানোর প্রতিবাদে কান ধরে ওই ঘটনার নিন্দা প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত তুমুল বৃষ্টির মধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী ভবনের সামনে

কান ধরে দাঁড়িয়ে থেকে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ করে শিক্ষক শ্যামল কান্তির কাছে জাতির পক্ষ থেকে ক্ষমা চান শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থী জাহাঙ্গির নোমান বলেন, ‘আমরা যেসব শিক্ষকের কাছে পড়ে মানুষ হয়েছি তাদের অবমাননা দেখা আমাদের পক্ষে চরম অস্বস্তিকর, আমরা ভীষণ লজ্জিত, মর্মাহত। শুধু প্রতিবাদ থেকে নয় স্যারের কাছে ক্ষমা চাইতেই আজ কান ধরে দাঁড়িয়েছিলাম আমরা।’

প্রসঙ্গত, গত ১৩ মে বিকেলে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ রটিয়ে  কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দি এলাকায় পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে সবার সামনে কান ধরে উঠবস করিয়ে ক্ষমা চাওয়ান স্থানীয় সংসদ ও জাতীয় পার্টি নেতা সেলিম ওসমান।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

শাবিতে ‘কান ধরে’ শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ

আপডেট টাইম : ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০১৬