ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ৩১ অক্টোবর: শিক্ষামন্ত্রী

আগামী ৩১ অক্টোবর (শনিবার) সকাল ১১টায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, নির্ধারিত সময়েই নতুন বছরের বই বিতরণ করা হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এবং পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২০২৭ শিক্ষাবর্ষের সকল বই নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে। ২০২৭ সালের ১ জানুয়ারির আগেই সমস্ত বিতরণ সম্পন্ন করা হবে। কোনো অবস্থাতেই ২৭ সালে যাবে না। এছাড়াও বইয়ের গুণগত মান ও মাননিয়ন্ত্রণে কোনো ছাড় দেওয়া হবে না।

​তিনি আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পাঠ্যক্রমে নতুন চারটি বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। যার মধ্যে রয়েছে, স্পোর্টস অ্যান্ড সংস্কৃতি আনন্দময় শিক্ষা (লার্নিং উইথ হ্যাপিনেস), আমার কারিগরি শিক্ষা বিভাগীয়, পৌর ও জেলা শহরগুলোর জন্য ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত একটি ঐচ্ছিক (অপশনাল) বিষয় রাখা হয়েছে।

এছাড়াও ​তিনি উল্লেখ করেন, বিশেষজ্ঞদের গবেষণার ফলেই পাঠ্যক্রমে এসব পরিবর্তন ও নতুন বই যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামীতে শিক্ষার পরিবেশকে আরও সুন্দর ও আধুনিক করে তুলবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ৩১ অক্টোবর: শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ৩২ মিনিট আগে