ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

গরমে সুস্থ রাখবে যেসব ফল

বাঙালী কণ্ঠ ডেস্কঃ গরমের দাপট বেড়েছে। গরমে সুস্থ থাকতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি খাবারের বিষয়েও সচেতন হতে হবে। গরমে সুস্থ থাকতে কয়েকটি সহজলভ্য ফল নিয়মিত খেতে পারেন। সেগুলো হলো-

আম 

আমকে এমনিতেই ফলের রাজা বলা হয়। আমে প্রচুর ভিটামিন এ আর সি থাকে। সেই সঙ্গে থাকে একান্ত প্রয়োজনীয় আলফা ও বিটা ক্যারোটিনের মতো ফ্ল্যাভোনয়েড। তা আপনার চোখের দৃষ্টি ভালো রাখতে সাহায্য করে। আমে পটাশিয়াম থাকে। শরীরে তরলের সাম্য বজায় রাখতে পটাশিয়াম খুব প্রয়োজনীয়।

কালোজাম কালোজাম ডায়াবেটিক রোগীদের জন্য খুব ভালো। তার গ্লাইসেমিক ইনডেক্স কম। ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, ভিটামিন সি, থিয়ামিন, রাইবোফ্লাভিন সমৃদ্ধ জাম খেলে পেট ভালো থাকে। দাঁত আর মুখের স্বাস্থ্য ভালো রাখতেও কালোজাম অপরিহার্য।

পাকা বেল পেট ঠান্ডা রাখতে পাকা বেলের কোনো জুড়ি নেই। এর ট্যানিন সারায় ক্রনিক পেট খারাপের সমস্যা। কমায় গ্যাসট্রিক আলসার। এটি অ্যান্টি ভাইরাল ও অ্যান্টি মাইক্রোবায়ালও বটে। বেলের শাঁস কমায় কনস্টিপেশনের আশঙ্কা।

লিচু লিচুতে প্রচুর ভিটামিন সি থাকে, সেই সঙ্গে থাকে প্রচুর ফাইবার। সেই সঙ্গে কপার আর ফসফরাসও থাকে প্রচুর পরিমাণে। ত্বক আর চুল ভালো রাখতে সাহায্য করে লিচু। সেই সঙ্গে নিয়ন্ত্রণ করে রক্তে শর্করার পরিমাণ।

শসা ভিটামিন এ, বি, সি, কে, ম্যাঙ্গানিজ, তামা, আর পটাশিয়াম থাকে শসায়। সেই সঙ্গে শসায় পানির পরিমাণও অনেক বেশি। যারা ওজন কমানোর চেষ্টা করছেন, তাদের পেট ভরানোর কাজেও শসা খুবই কার্যকর। শসা ত্বকের জন্যও খুব ভালো।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

গরমে সুস্থ রাখবে যেসব ফল

আপডেট টাইম : ০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১