ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

‘রাজনীতি’ নিয়ে দেশজুড়ে শাকিব-অপু

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  এবার ঈদে তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে যৌথ প্রযোজনার ‘নবাব’ ও ‘বস-২’ অধিকাংশ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে। অন্যদিকে ‘রাজনীতি’ সিনেমাটি উল্লেখিত দুটি সিনেমার তুলনায় একেবারেই কমসংখ্যক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে। এ নিয়ে শুরু থেকেই নানামুখী আলোচনা শোনা যাচ্ছিল। কেননা ‘রাজনীতি’ দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠানের তৈরি। তাছাড়া এই সিনেমার মাধ্যমে বহুদিন পর চলচ্চিত্রে ফিরলেন অপু বিশ্বাস। ভক্তদের তাকে নিয়ে প্রত্যাশা ছিল। কিন্তু কোনো এক কারণে সিনেমাটি বেশিসংখ্যক পেক্ষাগৃহে প্রদর্শিত হয়নি। রাজধানীতে মাত্র একটি পেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হয়েছে, তাও ঈদের পরদিন থেকে- বিষয়টি চলচ্চিত্র সংশ্লিষ্টদের অবাক করেছে।

জানা গেছে, বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’ নিয়ে দর্শকের আগ্রহ রয়েছে। যে কারণে ঈদে পেক্ষাগৃহ না পেলেও আগামী ১৪ জুলাই থেকে সিনেমাটি ঢাকাসহ সারা দেশে শতাধিক হলে প্রদর্শিত হবে। বুলবুল বিশ্বাস রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজনীতি’ সিনেমাটি খুব কমসংখ্যক হলে মুক্তি পেয়েছে। কিন্তু সিনেমাটির দর্শক চাহিদা ভালো থাকায় আগামী ১৪ জুলাই সারা দেশের শতাধিক হলে মুক্তি পাচ্ছে।’

ঈদে শাকিব-অপু জুটির এই সিনেমা ৪১টি পেক্ষাগৃহে মুক্তি পায়। অন্যদিকে যৌথ প্রযোজনার ‘নবাব’ ও ‘বস-২’ যথাক্রমে ১২৮ ও ১১২টি হলে মুক্তি পেয়েছে।

অ্যারো মোশন আর্টসের ব্যানারে ‘রাজনীতি’ প্রযোজনা করেছেন আশফাক আহমেদ। শাকিব-অপুর সঙ্গে এ সিনেমায় রয়েছেন আনিসুর রহমান মিলন, শহীদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, অমিত হাসান, আলীরাজ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রী কর জয়া, ডিজে সোহেল, কমল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

‘রাজনীতি’ নিয়ে দেশজুড়ে শাকিব-অপু

আপডেট টাইম : ১০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০১৭