বাঙালী কণ্ঠ নিউজঃ অনেক জল্পনা-কল্পনার শেষে বলিউড অভিনেতা সাইফ আলি খানের কন্যা সারা আলি খানের বলিউড অভিষেক ঘটতে যাচ্ছে। ‘এমএস ধোনি’ খ্যাত বলিউড অভিনেতা সুসান্ত সিং রাজপুতের বিপরীতে ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখবেন সারা। সাইফের প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের ঘরে সারার জন্ম। বলিউড ব্যবসা বিশেষজ্ঞ তারান আদর্শ এক টুইট বার্তায় এ খবর নিশ্চিত করেছেন। টুইট বার্তা তিনি জানান, সারা এবং সুসান্ত জুটির প্রথম ছবি ‘কেদারনাথ’ ২০১৮ সালের জুনে মুক্তি পাবে। অভিষেক কাপুরের পরিচালনায় ছবিটির শুটিং শুরু হবে চলতি বছরেই। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
সংবাদ শিরোনাম :
অহংকারমুক্ত পরিচ্ছন্ন জীবনই প্রকৃত সফলতা
মিটফোর্ডে সোহাগ হত্যা: ২১ আসামির বিরুদ্ধে বিচার শুরু, সাক্ষ্য ১৯ জুলাই
আজ বাংলাদেশে আসছেন ভারতের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
খামেনিকে উৎসর্গ করে আদনান সামির ৪ গান
মুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ
বিশ্বকাপে সেমিফাইনালের লড়াইয়ে চার পরাশক্তি, কে কার মুখোমুখি
কাতারের সাবেক আমিরের মৃত্যু
পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢাকার সড়ক যেন নদী, অন্তহীন দুর্ভোগে নগরবাসী
সাইফ কন্যার বলিউড অভিষেক আগামি বছর
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ১১:০০ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭
- 445
Tag :
জনপ্রিয় সংবাদ


























