ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন সেচকাজে ডিজেলচালিত পাম্পের পরিবর্তে সৌর বিদ্যুৎচালিত পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী আত্মঘাতী হয়ে উঠছে মানুষ জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর ইসরায়েলের সাথে যুক্তরাজ্যের সামরিক সম্পর্ক ছিন্ন করার দাবি লেবার নেতা করবিনের ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ব্যালন ডি’অর: সুযোগ থাকলে মেসিকে ১০০ বার ভোট দিতেন জিদান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নববধূর সঙ্গে বরের বাড়িতে গেলেন দাদি-নানি, ফিরলেন লাশ হয়ে

বাঙালী কণ্ঠ ডেস্কঃ কুমিল্লার মেঘনা উপজেলায় নববধূর সঙ্গে বরের বাড়িতে গিয়ে ফেরার পথে বাসচাপায় দাদি ও নানি নিহত হয়েছেন।

শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নানি মেঘনা উপজেলার সোনাকান্দা গ্রামের আব্দুল বারেক মিয়ার স্ত্রী (৭০) ও দাদি নূরজাহান বেগম (৬৫) একই গ্রামের ফজলুল হকের স্ত্রী।

জানা যায়, উপজেলার রামপুরা সোনাকান্দা এলাকার আলী হোসেনের মেয়ে সিনথিয়ার বিয়ে দেন সোনারগাঁওয়ের পিরোজপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে আল আমিনের সঙ্গে। শুক্রবার গ্রাম্য রীতিনীতি অনুযায়ী নববধূর সঙ্গে তার নানি-দাদিও যান বরের বাড়িতে।

বরের বাড়ি থেকে শনিবার সকাল ১০টার দিকে ফিরছিলেন তারা। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে ওই দাদি ও নানির মৃত্যু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন

নববধূর সঙ্গে বরের বাড়িতে গেলেন দাদি-নানি, ফিরলেন লাশ হয়ে

আপডেট টাইম : ০৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১