ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

জাতির পিতার স্বপ্ন পূরণসহ অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ।

রাষ্ট্রপতি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালির চিরকালীন ঐতিহ্য এবং বিশ্বজন স্বীকৃত। এ ঐতিহ্যকে সম্মিলিতভাবে এগিয়ে নিতে হবে।

আজ রোববার সন্ধ্যায় বঙ্গভবনের গ্যালারি হলে বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

মহামতি যিশুখ্রিষ্টকে মানবজাতির আলোর পথের দিশারী উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বহু ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে যিশুখ্রিষ্ট সৃষ্টিকর্তার মহিমা ও খ্রিষ্টধর্মের সুমহান বাণী প্রচার করেন। জাগতিক সুখের পরিবর্তে যিশুখ্রিষ্ট ত্যাগ, সংযম ও দানের মাধ্যমে পরমার্থিক সুখ অর্জনের উপর গুরুত্বারোপ করেন। তিনি মানুষের মধ্যে ভালোবাসা, সেবা, ক্ষমা, ন্যায় প্রতিষ্ঠাসহ শান্তিপূর্ণ সহাবস্থানের শিক্ষাও দেন।

রাষ্ট্রপতি বলেন, শান্তি আর সমৃদ্ধির এক জনপদ বাংলাদেশ এবং এ অর্জনের পেছনে রয়েছে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের নিরলস শ্রম আর অব্যাহত প্রচেষ্টা।

আবদুল হামিদ আশা প্রকাশ করেন, আগামী দিনে সবার মধ্যে বিদ্যমান সৌহার্দ্যরে বন্ধন আরও গভীর হবে।

তিনি বলেন, ধনী-দরিদ্র নির্বিশেষে সবার মাঝে বড়দিনের আনন্দ ছড়িয়ে দিতে পারলেই এ দিনটি উদযাপন তাৎপর্যপূর্ণ হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি, ঢাকার আর্চবিশপ বেজয় নাইসফরাস ডি’ক্রুজ, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিওসহ সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ধর্মীয় নেতারা যোগ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

আপডেট টাইম : ০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২