ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বিজ্ঞানী এ পি জে আবদুল কালামের চিরবিদায়

বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী ও রাজনীতিবিদ এ পি জে আবদুল কালাম। ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। আজকের এই দিনে, অর্থাৎ ২০১৫ সালের ২৭ জুলাই পৃথিবী থেকে চিরবিদায় নেন তিনি।

আবুল পাকির জয়নুল-আবেদীন আবদুল কালামের জন্ম ১৯৩১ সালের ৫ অক্টোবর, ভারতের তামিলনাড়ুর প্রত্যন্ত এলাকা রামেশ্বরমে। বাবা আবুল পাকির জয়নুলাবেদিন ছিলেন নৌকামালিক ও স্থানীয় মসজিদের ইমাম। রামেশ্বরম ও ধনুষ্কোডির মধ্যে হিন্দু তীর্থযাত্রীদের নৌকায় পারাপার করাতেন। মা অশিয়াম্মা গৃহবধূ। দুই বেলা খাবার জোগানোই ছিল মুশকিল পরিবারটির। তবে এর মধ্যেই পড়ালেখা চালিয়ে যান প্রচণ্ড মেধাবী এ পি জে আবদুল কালাম।

পাখিদের ওড়া দেখে উড়োজাহাজের প্রতি আগ্রহ জন্মে তাঁর মনে। তারপর ব্রিটিশ যুদ্ধবিমান নিয়ে পত্রিকায় একটি লেখা পড়ে উড়োজাহাজ চালনাকে জীবনের লক্ষ্য স্থির করলেন।

ছোটবেলা থেকেই বিজ্ঞান ও গণিতে তাঁর দক্ষতা প্রমাণ করেন তিনি।  সেন্ট জোসেফ কলেজে পড়ালেখা করার পর মাদ্রাজ ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তবে যুদ্ধবিমানের পাইলট হওয়ার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় অল্পের জন্য ইন্ডিয়ান এয়ারফোর্সের পরীক্ষায় চূড়ান্তভাবে মনোনীত হতে ব্যর্থ হওয়ায়। ১৯৫৮ সালে ডিফেন্স  রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে (ডিআরডিও) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক সহকারী হিসেবে যোগদান করেন এ পি জে আবদুল কালাম।

গুয়াহাটির ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে বক্তব্য রাখছেন এ পি জে আবদুল কালাম১৯৬৯ সালে নবগঠিত ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা  ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় (ইসরো) যোগ দেন এ পি জে আবদুল কালাম। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপক যান রকেটের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এ সময়। পরিচালক হিসেবে ডিআরডিওতে ফিরে এসেও ক্ষেপণাস্ত্রের উন্নয়নে কাজ করেন। এরপর তিনি ১৯৯২ সালে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর জ্যেষ্ঠ বৈজ্ঞানিক উপদেষ্টা হন। পারমাণবিক পরীক্ষা চালানোর অবস্থায় ভারতকে পৌঁছে দেওয়ার জন্য এ সময় কাজ করেন তিনি।

১৯৯৮ সালের মে মাসে রাজস্থানের মরুভূমিতে পোখরান-২ নামের পারমাণবিক পরীক্ষা চালানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এ পি জে আবদুল কালামের। দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষায় অবদানের জন্য একজন জাতীয় বীরের আসনেই তাঁকে বসায় সাধারণ মানুষ।  বিশ্বজুড়ে ‘মিসাইল ম্যান অব ইন্ডিয়া’ নামেও পরিচিতি পান।

২০০২ সালে বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সমর্থনে ভারতের ১১তম রাষ্ট্রপতি হন এ পি জে আবদুল কালাম।

জনগণের রাষ্ট্রপতি হিসেবে পরিচিত কালাম পাঁচ বছরের মেয়াদে তরুণদের নিয়ে অনেক কাজ করেন। তাঁর সততা মুগ্ধ করে সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের সবাইকে। এ পি জে আবদুল কালামের ব্যাপক জনপ্রিয়তার কারণে তাঁকে এমটিভি ২০০৩ এবং ২০০৬ সালে ইয়ুথ আইকন অব দ্য ইয়ার পুরস্কারের জন্য মনোনীত করে।

এক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন এ পি জে আবদুল কালাম২০০৭ সালে প্রেসিডেন্ট অফিস ছাড়ার পর, কালাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একটি সহানুভূতিশীল সমাজ তৈরির লক্ষ্যে ২০১১ সালে ‘আমি কী দিতে পারি’ বা ‘হোয়্যাট কেন আই গিভ’ প্রচারণা শুরু করেন। ভারতের বিভিন্ন এলাকা চষে বেড়িয়েছেন তরুণ শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে, স্বপ্ন দেখাতে।

২০১৫ সালের ২৭ জুলাই নিঃসন্দেহে ভারতবাসীর জন্য একটি হৃদয়বিদারক দিন। কারণ এদিন মেঘালয়ের শিলংয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে বক্তৃতা দেওয়ার সময় বড় ধরনের একটি হার্ট অ্যাটাক হয় আবদুল কালামের। হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন তিনি। ওই সময় তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

৪০টি বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেটসহ পদ্মভূষণ (১৯৮১), পদ্মবিভূষণ (১৯৯০) এবং ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্নে (১৯৯৭) ভূষিত হন এ পি জে আবদুল কালাম। ১৯৯৯ সালে প্রকাশিত হয় তাঁর আত্মজীবনী উইংস অব ফায়ার।

সূত্র: বায়োগ্রাফি ডট কম, ব্রিটানিকা ডট কম

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বিজ্ঞানী এ পি জে আবদুল কালামের চিরবিদায়

আপডেট টাইম : ০৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪