ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

বাড়িতেই বানিয়ে নিন স্পিনাচ চিকেন পাই

বাজারে পালংশাকের ছড়াছড়ি। কিন্তু ঘরের সদস্যরা কিছুতেই শাক খতে চায় না, তাহলে উপায়। শাক যদি তৈরি করা যায় ভিন্ন স্বাদে, তাহলে বাড়ির সবাই খাবে খুশি মনে। এদিকে সামনেই আবার বড়দিন এবং ইংরেজি নতুন বছর। এই বেলা খাবার পাতে সাহেবিয়ানা আনতে বানিয়ে নিতে পারেন স্পিনাচ চিকেন পাই। রান্নার উপকরণ জেনে নিতে পারেন।

স্পিনাচ চিকেন পাই—

উপকরণ: ময়দা- ২ কাপ, বিস্কুটের গুঁড়ো- ২ টেবিল চামচ, মুগ ডাল- ২ টেবিল চামচ, চিকেন ব্রেস্ট- ২৫০ গ্রাম (বোনলেস), লবণ- স্বাদমতো, পেঁয়াজ- কুচোনো ১ কাপ, পালং শাক- দেড় কাপ, গোলমরিচ গুঁড়ো- ১ চা চামচ, সিদ্ধ ডিম- ২টি, কাঁচা ডিম- ১টি, অলিভ অয়েল বা সাদা তেল

প্রণালী:

ব্লেন্ডারে ময়দা, বিস্কুটের গুঁড়ো এবং মুগ ডাল নিয়ে ভালো করে গুঁড়ো করে নিন।

এবার তাতে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে মেখে ডো বানিয়ে নিন।

ডো থেকে লেচি কেটে নিন, এবং সেলোফেন পেপার দিয়ে মুড়ে আধ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।

চিকেন ব্রেস্টের টুকরো খুব ছোটো টুকরো করে কেটে নিন।

পেঁয়াজ এবং পালংশাকও কুচিয়ে নিন।

এবার পাত্রে তেল গরম করে তাতে চিকেনের টুকরো এবং লবণ দিয়ে নাড়াচাড়া করতে থাকুন।

চিকেন সেদ্ধ হয়ে গেলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ফের ভাজতে থাকুন।

শেষে এতে দিন পালং শাক কুচি। ফের ভাজতে থাকুন। পালংশাক ভালো করে মিশে গেলে তাতে গোলমরিচের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করুন।

পালং শাক দিলে তা থেকে পানি বের হয়। সেটিকে ঠিক করতে সামান্য ময়দা এই মিশ্রণে ছড়িয়ে নাড়াচাড়া করে নিন। চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। সবশেষে এতে দিয়ে দিন সেদ্ধ ডিমের কুচি।

ফ্রিজ থেকে ময়দা মাখা বের করে নিয়ে মোটা করে ছোটো ছোটো রুটির আকারে বেলে ফেলুন।

একটি রুটির ওপর অনেকটা চিকেনের পুর দিয়ে ওপরে আরেকটি রুটি বসিয়ে দিন। রুটির চারদিক অল্প পানি নিয়ে বন্ধ করে দিন। দুটি রুটির মাঝে চিকেনের পুর থাকবে। জিনিসটি দেখতে পাইয়ের আকারে হবে।

একটি বাটিতে কাঁচা ডিম ফেটিয়ে রাখুন।

এবার একটি বেকিং ট্রে তেল মাখিয়ে নিন। তাতে পাইগুলো রেখে পাইয়ের রুটির ওপরের অংশ ধারালো ছুরি দিয়ে অল্প করে চিরে দিন। যাতে বেক হওয়ার সময় ভিতরে তাপ যায়।

সব শেষে পাইয়ের ওপর ফেটানো ডিম ব্রাশ করে দিন।

এবার ওভেনে ২৫-৩০ মিনিটে পাইগুলো বেক করে নিন। পাইয়ের রং হালকা বাদামি হয়ে গেলে বুঝবেন সেটি তৈরি হয়ে গেছে।

ব্রেক ফাস্টের গরম গরম পাই খেতে দারুণ লাগে। সঙ্গে একটু মেয়োনিজ থাকলে তো কথাই নেই। আবার স্কুল বা অফিসের টিফিনের জন্য এটি ভালো অপশন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

বাড়িতেই বানিয়ে নিন স্পিনাচ চিকেন পাই

আপডেট টাইম : ১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪