ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

নিবন্ধন চূড়ান্ত: হজযাত্রী ৮৩ হাজার ২৪২ জন

২০২৫ সনে পবিত্র হজের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করেছেন ৮৩ হাজার ২৪২ জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৯৭৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৮ হাজার ২৬৪ জন নিবন্ধন সম্পন্ন করেছেন। হজযাত্রী নিবন্ধনের সময় সীমা আজ বৃহস্পতিবারই শেষ হয়েছে।আবাবিল হজ গ্রুপের চেয়ারম্যান আবু ইউসুফ দৈনিক ইনকিলাবকে জানান, ২৫ ডিসেম্বর বড় দিনের ছুটিতে সকল ব্যাংক বন্ধ এবং অনেক হজযাত্রী পাসপোর্ট হাতে না পাওয়ায় আজ বৃহস্পতিবার পর্যন্ত আরো প্রায় ১০% হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারেননি। তিনি সম্ভব হলে আরো কয়েক দিন হজযাত্রী নিবন্ধনের সময় বৃদ্ধির দাবি জানান।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ হবার কথা। এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রীর হজে যাওয়ার কোটা নির্ধারিত ছিল।

বৈষম্য বিরোধী হজ এজেন্সির মালিকবৃন্দের সদস্য সচিব মোহাম্মদ আলী দৈনিক ইনকিলাবকে বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনার শাসনামলে হজ নিয়ে ব্যাপক দুর্নীতি অনিয়মের ঘটনা ঘটেছে। ডলার রেটের হিসেবে চলতি বছর হজযাত্রীদের বিমান ভাড়া আরো ৪০ হাজার টাকা কমানো সম্ভব বলে মোহাম্মদ আলী উল্লেখ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

নিবন্ধন চূড়ান্ত: হজযাত্রী ৮৩ হাজার ২৪২ জন

আপডেট টাইম : ০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪